পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ ৯ কৃষক, স্থগিত ‘দিল্লি চলো’ অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত রাখলেন কৃষকরা। রবিবার  অভিযান শুরু হওয়ার সময়  হরিয়ানা পুলিশের কাঁদানি গ্যাস ছোঁড়ার জেরে ৯ জন কৃষক জখম হয়েছেন। তাই একদিনের জন্য ‘দিল্লি চলো’   অভিযান কর্মসূচী থামাল  কৃষকরা । এই প্রসঙ্গে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন,’ কাঁদানে গ্যাসের কারণে  একজন কৃষক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সেইসঙ্গে ৮- ৯  জন জখম হয়েছে। তাই আমরা ‘জাঠ’ প্রত্যাহার করে নিয়েছি। পুলিশি অনুমতি মিললেই শুরু হবে কর্মসূচী।‘

বলা বাহুল্য,  শম্ভু সীমানায় আটকে দেওয়া হয়েছিল কৃষকদের। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই এলাকা। ছোড়া হয় কাঁদানে গ্যাস। চলে লাঠি। ৬ জন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার দেখা গিয়েছে একই চিত্র ।

আরও পড়ুনঃ কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি ঘিরে ফের রণক্ষেত্র শম্ভু সীমান্ত, চলল কাঁদানে গ্যাস-লাঠি

উল্লেখ্য, রবিবার শম্ভু সীমান্ত থেকে ‘ দিল্লি চলো’ অভিযানের সময় কৃষকদের লক্ষ্য করে লাঠি চালায় পুলিশ। সেইসঙ্গে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। তাতেই জখম হন আন্দোলন  কৃষকরা । এই প্রসঙ্গে শম্ভু সীমান্তের পুলিশ জানিয়েছে,’   কৃষকরা ১০১ জনের   একটি দল হিসাবে নয় বরং  ভিড় করে যাচ্ছিল। সেইসময় তাদের আটকানো হয়। আমরা প্রথমে তাদের পরিচয় যাচাই করব এবং তারপরে তাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেব। ‘ এরপরেই ‘দিল্লি চলো’   অভিযান স্থগিত করল কৃষকরা ।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা