স্বাতী মালিওয়ালকে হেনস্তা মামলায় কেজরির বাড়িতে হানা দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বাতী মালিওয়াল হেনস্তা মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। সেইসঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ দলও গেল কেজরির বাড়িতে। স্বাতীর বয়ান অনুযায়ী, কেজরির বাসভবনেই তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বৈভব কুমারের হাতে। 

জানা যাচ্ছে, কেজরির বাড়িতে গিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে দিল্লি পুলিশের দল। পাশাপাশি কেজরিওয়ালের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মীর সঙ্গেও কথা বলেন তাঁরা। সেইসঙ্গে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানও রেকর্ড করেছেন।

সম্প্রতি রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ বৈভব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। বৈভবের বিরুদ্ধে মালিওয়ালের অভিযোগ, অরবিন্দ ঘনিষ্ঠ ওই ব্যক্তি তাঁকে একাধিকবার লাথি ও থাপ্পর মেরেছেন। এরপর শুক্রবার আদালতে এসে গোপন জবানবন্দি দেন স্বাতী। সেখানে কীভাবে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে, সেই কথা জানিয়েছেন তিনি।

এদিকে শুক্রবার ৫২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে মালিওয়ালকে কেজরিওয়ালের বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। এরপর প্রকাশিত এই ভিডিও প্রসঙ্গে মালিওয়াল জানিয়েছেন, বাড়ির ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। আসলে পলিটিক্যাল হিটম্যানরা এভাবেই বাঁচার চেষ্টা করে। তবে একটা সময়ে সত্য সামনে আসবেই।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন