কাঞ্ঝাওয়ালায় তরুণীকে হিট অ্যান্ড রানের ঘটনায় অভিযুক্তকে জামিন দিল্লির আদালতের

৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তের জামিন দেয় আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঞ্ঝাওয়ালায় ২০ বছর বয়সী তরুণী অঞ্জলি সিংকে হিট অ্যান্ড রানের ঘটনায় অভিযুক্ত আশুতোষ ভরদ্বাজকে জামিন দিল দিল্লির এক আদালত। মঙ্গলবার অভিযুক্তের জামিন দেয় আদালত।

সোমবার অ্যাডিশনাল সেশন জাজ সুশীল বালা দাগার (Susheel Bala Dagar) আশুতোষ ভরদ্বাজের জামিনের আবেদনে স্থগিতাদেশ দেন। মঙ্গলবার বিচারক তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন।অভিযুক্তের জামিনের সঙ্গে একাধিক শর্ত দেওয়া হয়েছে, যেগুলির মধ্যে রয়েছে, প্রমাণ নষ্ট না করা, দিল্লি ছেড়ে না যাওয়া, যখন প্রয়োজন হবে তদন্তে সহযোগিতা করা এবং তার মোবাইল ফোন চালু রাখা।

প্রসঙ্গত গত পয়লা জানুয়ারি ভোরে রাজধানী দিল্লির সুলতানপুরীর কাঞ্ঝাওয়ালায় অঞ্জলি সিং (Anjali Singh) নামে কুড়ি বছরের এক তরুণীর স্কুটিতে ধাক্কা মারে পাঁচ মদ্যপের গাড়ি। ধাক্কায় গাড়ির নিচে পড়ে যান তিনি। পা আটকে যায়। ওই অবস্থায় প্রায় ১২ কিলোমিটার অঞ্জলিকে (Anjali Singh) টেনে-হিঁচড়ে ঘষটাতে-ঘষটাতে নিয়ে যায় গাড়িটি। শেষ পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বছর কুড়ির তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তাঁকে বাঁচানো যায়নি। প্রশ্ন ওঠে, প্রায় ১২ কিলোমিটার রাস্তা অঞ্জলিকে ঘষটাতে-ঘষটাতে নিয়ে গেলেও কেন দিল্লি পুলিশের টহলদারি ভ্যানে থাকা আধিকারিক-কর্মীদের নজর এড়িয়ে গেল ওই মর্মান্তিক ঘটনা।

অঞ্জলির (Anjali Singh) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) তদন্তের নির্দেশ দিয়েছিলেন। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (Delhi Police Special Commissioner) শালিনী সিংকে (Shalini Singh) তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই রিপোর্টে পুলিশের টহলদারি ভ্যানের কর্মীদের গাফিলতির কথা উঠে আসে।  এরপর বৃহস্পতিবার পুলিশের টহলদারি ভ্যানে থাকা পুলিশ কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়েরেরও নির্দেশ দেওয়া হয়। তার মাঝে অভিযুক্ত আশুতোষ ভরদ্বাজ জামিন পাওয়ায় উঠছে একাধিক প্রশ্ন।

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের