দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার শিকোহপুরের একটি জমি লেনদেন সংক্রান্ত অর্থ পাচার মামলায় বুধবার (১৫ এপ্রিল) দিল্লির একটি আদালত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা-সহ একাধিক অভিযুক্তকে তলব করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেছে। এই মামলায় অভিযুক্ত প্রিয়াঙ্কা গান্ধির স্বামী-সহ ৮ জনকে তলব করা হয়েছে। তাঁদের আগামী ১৬ মে-র মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আজ শুনানির সময় বিচারক বলেছেন, বর্তমান পর্যায়ে তদন্তের পরিধি অত্যন্ত সীমিত। তাই তাঁরা এক্তিয়ারের বাইরে যেতে পারবে না। তাঁদের কারিগরি যুক্তিতর্কের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রাখতে হবে, তাই অভিযোগ গঠনের সময় অন্যান্য দাখিল করা বিষয়গুলি আবারও বিবেচনা করা হবে। জানা যায়, একটি জমি লেনদেন-সংক্রান্ত অর্থ পাচার মামলায় হরিয়ানার শিকোহপুরের রবার্ট ভদ্রার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। গত শনিবার এই মামলার শুনানি করা হয়েছিল। কিন্তু উপযুক্ত প্রমাণাদির অভাবে আদালত ১৫ এপ্রিল পর্যন্ত মামলাটি স্থগিত রেখেছিল। অবশেষে আজ শুনানিতে আদালত জমি লেনদেন-সংক্রান্ত কারণে রবার্ট বঢরা-সহ আটজনকে তলব করল।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রিয়াঙ্কা গান্ধির স্বামী বঢরা, তৎকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, রিয়েল এস্টেট জায়ান্ট ডিএলএফ এবং একজন সম্পত্তি ব্যবসায়ীর বিরুদ্ধে ইডির দায়ের করা একটি এফআইআর থেকে এই মামলাটির সূত্রপাত। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি এবং প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থার তথ্য অনুযায়ী, বঢরার সংস্থা ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ওমকারেশ্বর প্রপার্টিজের কাছ থেকে ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিকোফুরে ৩.৫ একরের একটি প্লট কিনেছিল। এরপর বঢরার সংস্থা পরবর্তীকালে ওই জমিটি ৫৮ কোটি টাকায় ডিএলএফ-এর কাছে বিক্রি করে দেয়। অর্থাৎ বেআইনিভাবে ৫৮ কোটি টাকা আয় করেছিলেন রবার্ট। এবং ১৫ কোটি টাকার জমি মাত্র সাড়ে সাত কোটি টাকায় কিনেছিলেন গান্ধি পরিবারের জামাই।

Published by:

Share Link:

More Releted News:

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ