দিল্লিতে থামল ভোটের প্রচার, নির্বাচন শেষে বুধে জানা যাবে বুথফেরত সমীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: রাজধানী দখলের যুদ্ধের প্রচারে ইতি ঘটল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় শেষ হল ভোটের প্রচার। আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার ভোটের লাইনে দাঁড়িয়ে পাঁচ বছরের জন্য ভাগ্য বিধাতাদের বেছে নেবেন দিল্লির বাসিন্দারা। আগামী ৮ ফেব্রুয়ারি জানা যাবে, পরবর্তী পাঁচ বছরের জন্য কোন দলের হাতে নিজেদের ভাগ্য সঁপে দিলেন রাজধানীর ভোটাররা। তবে বুধবার ভোটগ্রহণ শেষের পরেই বুথফেরত সমীক্ষায় মিলতে পারে ইঙ্গিত।

আগামী বুধবার এক দফায় দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। মূল লড়াই বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে। যদিও ভোটের ময়দানে রয়েছে অজিত পওয়ারের এনসিপি, বহুজন সমাজ পার্টি-সহ আরও একাধিক দল। এবারের প্রচারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ শিবিরগুলো। অতীতে যা দেখা যায়নি। ভোট প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ২৩ বছর দিল্লির গদি দখল থেকে দূরে থাকা বিজেপির পক্ষ থেকে প্রচারে মঠে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহরা। কংগ্রেসের তরফে প্রচার চালিয়েছেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধি-মল্লিকার্জুন খাড়গেরা। আর আম আদমি পার্টির প্রচারের নেতৃত্বে ছিলেন দলের জাতীয় সমন্বয়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রচারের শেষদিনে এদিন দলীয় প্রার্থীদের হয়ে রোড শোয়ে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিরা। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার হয়ে পথসভা করেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রচারের শেষ দিনেও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে এক হাত নিয়েছেন আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপিকে ভোটে জেতাতে সক্রিয় হলেও প্রয়োজনীয় পদক্ষেপ করছে না কমিশন।’ এর পরেই মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ দেগে তিনি বলেন, ‘অবসরের পর কোন পদ পাবেন? রাষ্ট্রপতির নাকি রাজ্যপালের।’

অন্যদিকে, আগামী বুধবার ভোটের দিন সন্ধে সাড়ে ছয়টা পর্যন্ত সমস্ত ধরনের জনমত কিংবা বুথ ফেরত সমীক্ষার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও বৈদ্যুতিন কিংবা মুদ্রন মাধ্যমে ভোট সংক্রান্ত সমীক্ষা প্রচার কিংবা প্রকাশ করা যাবে না।  

 

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু