ধর্ষণ করে অ্যাসিড গিলতে বাধ্য করল দোকানের ম্যানেজার

ভর্তি দিল্লির হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণ করে অ্যাসিড গিলতে বাধ্য করা হল নির্যাতিতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির বুকে। নির্যাতিতা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ (Delhi police)  দোকানের ম্যানেজারকে গ্রেফতার করেছে। অ্যাসিড খাওয়ার নির্যাতিতার মুখের প্রায় ৭০ শতাংশ (70% Burnt) জ্বলে গিয়েছে। কথা বলার ক্ষমতা নেই। ইঙ্গিত-ইশারায় নির্যাতিতা বার্তা আদান-প্রদান করছে।

পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্যাতিতার বয়স মাত্র ১৫ বছর। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ২ জুলাই। নির্যাতিতা দিল্লি পুলিশকে জানিয়েছে, গত ২ জুলাই দোকানের ম্যানেজার তাঁকে বলে, তাঁর স্ত্রী (ম্যানেজারের)  অসুস্থ। বাড়ির কাজে সাহায্য প্রয়োজন। ম্যানজারের কথায় বিশ্বাস করে ওই তরুণী তাঁর সঙ্গে বাড়ি যায়। জানা গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ করতে সাহায্য করে তাঁর স্ত্রী।সে যাতে এই নির্যাতনের কথা কাউকে জানাতে না পারে, তার জন্য তরুণীকে অ্যাসিড (acid) খেতে বাধ্য করা হয়েছিল। কোনওরকমে ম্যানেজারের বাড়ি থেকে যন্ত্রণায় ছটফট করতে করতে পালিয়ে আসে নির্যাতিতা। কিন্তু শরীর দূর্বল থাকায় রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যায় ।

রাস্তায় টহল দিচ্ছিল দিল্লি পুলিশের (Delhi Police) একটি পিসিআর ভ্যান। তারা ওই তরুণীক রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করতে দেখে। দ্রুত তারা তরুণীকে দিল্লির এমসে (AIIMS) নিয়ে গিয়ে ভর্তি করায়। পরে তরুণীর থেকে ইশারা-ইঙ্গিতে বাড়ির ঠিকানা জানতে চায়। তরুণীর থেকে তাঁর বাড়ির ঠিকানা পেয়ে দিল্লি পুলিশ তরণীর পরিবারের সঙ্গে য়োগাযোগ করে। গ্রেফতার করে দোকানের ম্যানেজারকে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে