আমলাদের বদলিতে বাগড়া দিচ্ছে কেন্দ্র, সুপ্রিম কোর্টে নালিশ আপ সরকারের

পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে কেন্দ্র ছাড়তে চাইছে না বলে অভিযোগ আপ সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি সরকারের হাতে আমলাদের বদলির ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ঐতিহাসিক নির্দেশের ২৪ ঘন্টা যেতে না যেতে শুক্রবার আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল, আমলা বদলিতে কেন্দ্র সহযোগিতা করছে না বলে।

দিল্লির আপ (APP) সরকার পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে (Secretary Ashish More) শুক্রবার সরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র তাঁকে ছাড়তে চাইছে না বলে অভিযোগ আপ সরকারের। শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আম আদমি পার্টি (Aam Aadmi Party) আবেদন জানিয়ে বলেছে, পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে (Secretary Ashish More) সরানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে না। শুক্রবার সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (A M Singhvi) ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি তোলেন। বিষয়টি নিয়ে শুনানি দরকার বলে আর্জি জানান তিনি। অরবিন্দ কেজরিওয়াল সরকারের আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) জানান, আবেদন যাতে তালিকাভুক্ত হয়, তা দেখা হবে।

উল্লেখ্য বৃহস্পতিবার কেন্দ্র সরকারের সঙ্গে লড়াইতে সর্বোচ্চ আদালতে বড় জয় পেয়েছে দিল্লি সরকার। সমস্ত প্রশাসনিক ক্ষমতার উপর নিয়ন্ত্রণ দিল্লির নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। ভূমি, পুলিশ এবং জন নিরাপত্তা ছাড়া সব বাকি সব ক্ষেত্রে আমলাদের বদলি বা পোস্টিংয়ের ক্ষেত্রে শেষ কথা বলবে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু