দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর সঙ্গে সামান্য কাটাকাটি হয়েছিল। তারপরেই শ্বশুরবাড়ির লোক এসে হাজির হন। অভিযোগ, ঘরের ভিতরেই জামাইকে মারধর করেন তাঁরা। স্ত্রীর পরিবারের সদস্যদের হাতে মারধরের পর মৃত্যু হল ৩১ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিনয় গুপ্তের। ঘটনায় ইতিমধ্যেই তাঁর স্ত্রী-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই বিনয়কে খুন করা হয়েছে এবং ঘটনায় আরও কয়েকজন জড়িত।

প্রায় সাড়ে তিন বছর আগে গৃহবধূ রেখার সঙ্গে বিয়ে হয়েছিল বিনয়ের। তাঁদের যমজ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নয়ডায় অ্যাডোবি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন বিনয়। পরিবারের দাবি, তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। পরিবারের দাবি, সন্তানকে ওষুধ খাওয়ানো নিয়ে বিনয় ও রেখার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিনয় কিছুটা চড়া গলায় কথা বলায় ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রেখা। অভিযোগ, প্রায় ১০ মিনিট পর তিনি তাঁর বাপের বাড়ির কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। নিহতের পরিবারের দাবি, রেখার সঙ্গে তাঁর দুই ভাই, এক ভাইয়ের স্ত্রী, বাবা, এক কাকা এবং আরও একজন ব্যক্তি ছিলেন। এরপর বাড়ির ভিতরেই বিনয়কে ঘিরে ধরে মারধর শুরু করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেই সময় তাঁরা অতিথিদের জলখাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ, বিনয়কে বারবার ঘুষি ও লাথি মারা হয়। এমনকি তাঁর গলা চেপে ধরা হয় এবং বুকে আঘাত করা হয় বলেও পরিবারের দাবি। বিনয়ের বাবা-মা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও হামলা থামেনি বলে অভিযোগ।

আরও পড়ুন: ৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ঘটনার পিছনে পূর্বপরিকল্পনার অভিযোগও তুলেছে বিনয়ের পরিবার। তাঁদের দাবি, হামলার আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পাওয়া ফুটেজে রেখা ও তাঁর ননদকে আলাদা পোশাকে দেখা যায়। বাড়ির বাইরে একটি গাড়িতে রেখার দুই ভাই, বাবা এবং আরও এক ব্যক্তির উপস্থিতিও নজরে এসেছে বলে পরিবারের অভিযোগ। মারধরের পর গুরুতর অবস্থায় বিনয়কে এক প্রতিবেশী কাঁধে করে বাড়ির বাইরে নিয়ে আসেন বলে জানা গিয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় ছিলেন না তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিনয়ের পরিবারের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে নানা বিষয় নিয়ে অশান্তি চলছিল। এমনকি রেখার এক ভাই আগেও একাধিকবার বিনয়কে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বলেও দাবি পরিবারের। বিনয়ের বাবা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে পারিবারিক সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিবাদই ভয়াবহ হিংসার রূপ নেয়। নিহতের পরিবার ঘটনায় রেখা-সহ আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই রেখা, তাঁর দুই ভাই এবং আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৩(১) এবং ৩(৫) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কী কারণে বিনয়ের মৃত্যু হয়েছে এবং ঘটনায় প্রত্যেক অভিযুক্তের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী