৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ইমরান হাশমির ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপন ২’। মুক্তির আট দিনেই ছবিটির ভারতীয় বাজারে নেট আয় পৌঁছে গিয়েছে প্রায় ১১৯ কোটি টাকায়। ফলে দ্রুত ১২০ কোটির মেইলফলক ছুঁয়ে ফেলার অপেক্ষায় রয়েছে ছবিটি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির পারফরম্যান্স বেশ শক্তিশালী।

প্রথম দিন থেকেই দর্শকদের ভাল সাড়া পেয়েছে ‘আওয়ারাপন ২’। মুক্তির দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে ২২ কোটি টাকা নেট ব্যবসা করে। দ্বিতীয় দিনে সংগ্রহ এক ধাক্কায় বেড়ে হয় ৩৩.৭৫ কোটি টাকা। তৃতীয় দিনে আসে আরও ২৬ কোটি টাকা। এরপর চতুর্থ দিনে ৯.২৫ কোটি, পঞ্চম দিনে ৯.৭৫ কোটি, ষষ্ঠ দিনে ৬.৭৫ কোটি এবং সপ্তম দিনে ৬ কোটি টাকা আয় করে ছবিটি। এভাবেই প্রথম সপ্তাহ শেষে ভারতে ছবিটির নেট সংগ্রহ দাঁড়ায় ১১৩.৫০ কোটি টাকা। গ্রস আয় ছিল প্রায় ১৩৫.৩৭ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ১২০ কোটির লক্ষ্য থেকে ছবিটি খুব বেশি দূরে ছিল না। অষ্টম দিনেও ছবির ব্যবসা একেবারে থেমে যায়নি। ওই দিনে ভারতীয় বাজারে আরও ৫.৫০ কোটি টাকা নেট আয় করেছে ‘আওয়ারাপন ২’। আগের দিনের তুলনায় আয় কিছুটা কমলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে এই সংগ্রহ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বক্স অফিসের হিসাব অনুযায়ী, অষ্টম দিন শেষে দেশে ছবিটির নেট আয় প্রায় ১১৯ কোটি টাকা। গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৪১.৮৭ কোটি টাকা। ফলে ১২০ কোটির মাইলফলক এখন কার্যত হাতের নাগালে। বিদেশের বাজারেও ছবিটি ধারাবাহিক ব্যবসা করছে। অষ্টম দিনে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ১ কোটি টাকা যোগ হওয়ায় ছবিটির বিদেশি সংগ্রহ বেড়ে হয়েছে ২৭.৩০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘আওয়ারাপন ২’-এর মোট আয় প্রায় ১৬৯.১৭ কোটি টাকা। বর্তমান গতিবিধি বজায় থাকলে খুব শিগগিরই ১৭৫ কোটির গণ্ডিও পেরিয়ে যেতে পারে ছবিটি। তবে দ্বিতীয় সপ্তাহে ছবির সামনে প্রতিযোগিতাও রয়েছে। সানি দেওলের ‘বটওয়ারা ১৯৪৭’ এর সঙ্গে একই সময়ে পেক্ষাগৃহে লড়াই করতে হচ্ছে ইমরান হাশমির ছবিকে। ফলে আগামী কয়েক দিন ‘আওয়ারাপন ২’-এর বক্স অফিস পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’-এর গল্পের আবহকে এগিয়ে নিয়েই তৈরি হয়েছে এই সিক্যুয়েল। প্রথম ছবিতে ইমরান হাশমির সঙ্গে শ্রেয়া সরণ, আশুতোষ রানা ও মৃণালিনী শর্মাকে দেখা গিয়েছিল। নতুন ছবিতে ইমরান ফিরেছেন শিবম পণ্ডিতের চরিত্রে, আর দিশা পাটানি অভিনয় করেছেন জারার ভূমিকায়। নিতিন কক্কর পরিচালিত এই ছবিতে শাবানা আজমি, সুবিন্দর ভিকি-সহ একাধিক অভিনেতাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা