মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: দশেরা উপলক্ষে মঞ্চস্থ হচ্ছিল ‘রাজা হরিশ্চন্দ্র’। নাটক উপভোগ করছিলেন দর্শকরা। মঞ্চেই কৃত্রিমভাবে সাজানো হয়েছিল হরিশ্চন্দ্রের ছেলের চিতা। বেলুনের মাধ্যমে আগুন জ্বালানোর দৃশ্য চিত্রায়িত করতে গিয়েই ঘটল চরম বিপত্তি। বেলুন ফেটে আগুন লেগে যায় মণ্ডপে। দ্রুতই বিধ্বংসী চেহারা নেয়। প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন অভিনেতা একে শুরু করে দর্শকরা। তবে রক্ষা পাননি সবাই। আগুনে ঝলসে গিয়েছেন শিশু-সহ ১০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কী কারণে আগুন লাগল তা খুঁজে বের করতে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ানের বড়হরিয়া থানার অন্তর্গত রসুলপুর গ্রামে।

সিওয়ানের পুলিশ সুপার ভরত সোনি জানিয়েছেন, ‘দশেরা উপলক্ষে রসুলপুরের স্থানীয় বাসিন্দারাই অস্থায়ী মণ্ডপে রাজা হরিশ্চন্দ্র নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কয়েকদিন ধরেই উ‍ৎসাহের সঙ্গে চলছিল নাটকের মহড়া। মঙ্গলবার (২০ অক্টোবর) নাটক দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। নাটকের শেষাঙ্কে মঞ্চেই সাজানো হয়েছিল হরিশ্চন্দ্রের ছেলের চিতা। আর ওই চিতায় আগুন জ্বালানোর দৃশ্য ফোটাতে ব্যবহার করা হয়েছিল বিশেষ বেলুন। কিন্তু সেই বেলুন আচমকাই ফেটে গিয়ে মঞ্চে আগুন ধরে যায়। অভিনেতারা প্রাণ ভয়ে মঞ্চ ছেড়ে পালানোর চেষ্টা করেন। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। নিমেষেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আগুনের হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি বেঁধে যায়। ততক্ষণে আগুনে ঝলসে গিয়েছেন শিশু-সহ ১০ জন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থায় পাঁচজনের অবস্থার অবনতি ঘটায় তাদের পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিওয়ানের পুলিশ সুপার জানিয়েছেন, কীভাবে ওই আগুনের বেলুন ফাটল, বেলুনে কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তা জানতে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। অগ্নিকাণ্ডের তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে। আয়োজকদের কাণ্ডজ্ঞানহীন আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার