মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে কড়া পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। একাধিক এক্স অ্যাকাউন্ট ও কয়েকটি নিউজ পোর্টালকে নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, যেসব অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ভাষায় পোস্ট করা হয়েছে, সেই ব্যবহারকারীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য চেয়ে এক্স কর্তৃপক্ষের কাছে নোটিস পাঠানো হয়েছে। তবে ঠিক কতগুলি অ্যাকাউন্ট এই নোটিসের আওতায় এসেছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দিল্লি পুলিশের দাবি, দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় এবং তার পরবর্তী পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্ট, ভিডিও ও মন্তব্যগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোনও পোস্ট আইন ভঙ্গ করেছে কি না এবং সেগুলি জনশৃঙ্খলা বা শান্তি-শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না।

আরও পড়ুন: ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে যুক্ত ৪০০ -এর বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করা হয়েছে, যেগুলি ছাত্র আন্দোলন ঘিরে ভুয়ো তথ্য, গুজব এবং ডিপফেক ভিডিও ছড়ানোর কাজে সক্রিয় ছিল। উল্লেখ্য, কয়েক দিন আগেই দিল্লি পুলিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ এবং ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে সহিংসতার সময় আপলোড হওয়া প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক পোস্ট এবং ভিডিও সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করে একাধিক পোস্ট সামনে এসেছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম নিয়মিত বিভিন্ন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। কোনও আপত্তিকর বা আইনবিরোধী কনটেন্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থাকে তা দ্রুত সরিয়ে ফেলার জন্য নোটিস পাঠানো হচ্ছে।

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট