ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিলের পথে এগোচ্ছে আমেরিকা। সিনেটে ভোটের অপেক্ষায় থাকা এই বিল আইনে পরিণত হলে, ভারত-সহ রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করা দেশগুলির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ জুলাই) মার্কিন সিনেটে ‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ নামে একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা বিলের উপর ভোট হওয়ার কথা রয়েছে। বিলটির মূল উদ্দেশ্য রাশিয়ার তেল ও গ্যাস রফতানি থেকে প্রাপ্ত আয় কমিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কোর আর্থিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করা। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরও কঠোর করার প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, ভারত, চিন,জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ যদি রাশিয়া থেকে বড় পরিমাণে জ্বালানি আমদানি অব্যাহত রাখে তাহলে মার্কিন প্রেসিডেন্ট প্রয়োজনে তাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। তবে এই শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। কোন দেশের ক্ষেত্রে, কখন এবং কীভাবে এই পদক্ষেপ নেওয়া হবে, তা সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ভারতের জন্য এই বিল বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছাড়ে পাওয়া রুশ অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে ভারত। তুলনামূলক কম দামে তেল আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখা এবং তেল শোধনাগারগুলির ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়েছে। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। সিনেটে অনুমোদন পাওয়ার পর এটি প্রতিনিধি পরিষদেও পাস হতে হবে। এরপর প্রেসিডেন্টের স্বাক্ষরের পরই তা আইন হিসেবে কার্যকর হবে।

আরও পড়ুন: আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

এই বিলের আরেকটি লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি এবং সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। সেই কারণেই রাশিয়ার পাশাপাশি ইরানকেও এই আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে রয়েছেন। সেখানে তাঁর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বিলটির প্রতি সমর্থন জানিয়েছেন, তবু কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা আপত্তি তুলেছেন। তাদের মতে, এই বিল প্রেসিডেন্টকে অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেবে, যার প্রভাব আমেরিকার মিত্র দেশগুলির ওপর পড়তে পারে। ফলে বিলটি কংগ্রেসের দুই কক্ষেই চূড়ান্ত অনুমোদন পাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এটি আইনে পরিণত হলে ভারতের মতো রুশ তেলের বড় আমদানিকারক দেশগুলির ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩