অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বচ্ছ শিক্ষা নীতি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি সহ একাধিক ইস্যু নিয়ে অনশন করছেন  শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। এই আবহেই বড় বার্তা দিলেন  সোনম। জানিয়েছেন, তাঁর তিনটি নির্দিষ্ট দাবি পূরণ করা হলে তবেই তিনি চলমান অনশন প্রত্যাহার করবেন।

আজ সোমবার (২০ জুলাই) বাদল অধিবেশনের প্রথম দিন। এদিনই হাতে লেখা এক চিঠিতে সোনম ওয়াংচুক তাঁর তিনটি শর্ত তুলে ধরেছেন। প্রথমত, সাম্প্রতিক নিট (NEET) প্রশ্নফাঁস-সহ দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ব্যর্থতার দায় সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে তিনি বলেছেন, দেশের রাজনৈতিক নেতৃত্বকে আশ্বাস দিতে হবে যে শিক্ষা ব্যবস্থার সংকট এবং প্রশ্নফাঁসের বিষয়টি সংসদে গুরুত্ব সহকারে উত্থাপন করা হবে। তৃতীয় শর্তে ওয়াংচুক জানান, যদি শারীরিক অবস্থার কারণে তিনি নিজে সংসদ অভিমুখে কর্মসূচিতে অংশ নিতে না পারেন, তবে শীর্ষ রাজনৈতিক নেতাদের সফদরজং হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করতে হবে এবং প্রথম দুই দাবির বাস্তবায়নের বিষয়ে লিখিত বা স্পষ্ট আশ্বাস দিতে হবে।  সেই সঙ্গেই  তিনি দাবি করেছেন, তাঁকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে এবং তাঁর চলাফেরা, বক্তব্য রাখার অধিকার ও যোগাযোগের স্বাধীনতা সীমাবদ্ধ করা হয়েছে।

 

উল্লেখ্য, সোনম ওয়াংচুক ২৮ জুন থেকে সিজেপি-র আন্দোলনে যোগ দিয়ে অনশন করছেন, যার প্রধান দাবি হলো শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা। এর মধ্যে রয়েছে নিট (NEET) সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া। এছাড়াও তিনি লাদাখের পরিবেশ সুরক্ষা, সাংস্কৃতিক সংরক্ষণ, সাংবিধানিক সুরক্ষা, রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিল সহ রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো দীর্ঘদিনের দাবিগুলোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য লড়াই করছেন।   

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান