যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর নিরাপত্তা ঘিরে কড়াকড়ি তুঙ্গে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩০০ টি ক্যামেরায় নজরদারির পাশাপাশি ব্যবহার করা হছে ড্রোনও। কিছু এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মেট্রো ও ট্রেন চলাচলেও জারি হয়েছে বিধিনিষেধ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার-সহ একাধিক দাবিতে আজ শনিবার (১০ অক্টোবর) এই কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। আন্দোলন ঘিরে রাজধানীর নিরাপত্তা ও সাধারণ মানুষের যাতায়াত দুই ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

কী দাবিতে সিজেপি-র বিক্ষোভ?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে সিজেপি। পাশপাশি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিও জানিয়েছে দলটি। এই দাবিগুলিকে সামনে রেখেই ‘যন্তর মন্তর ২.০’ নামে শনিবারের কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা এই বিক্ষোভে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

বিক্ষোভের কথা মাথায় রেখে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২০ হাজার পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। অন্য দিকে, আগের প্রশাসনিক তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকতে পারেন ৪০ হাজারেরও বেশি কর্মী। ফলে নিরাপত্তারক্ষীর সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে আলাদা হিসাব উঠে এসেছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নজরদারি চালাতে ৩০০টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে খবর। পাশাপাশি, আকাশপথে পরিস্থিতির উপর নজর রাখতে ড্রোন ওড়ানো হচ্ছে। সম্ভাব্য মিছিলের পথ এবং জমায়েতের জায়গাগুলিতে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার দায়িত্ব ভাগ করে বিভিন্ন জোনে আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। বিক্ষোভস্থলের আশপাশের নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। এ ছাড়া, শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের খবরও সামনে এসেছে। দিল্লি ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় মাইকে প্রচার চালিয়ে নিষেধাজ্ঞার কথা জানানো হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি থাকা এলাকায় বড় জমায়েত-সহ নির্দিষ্ট কিছু কার্যকলাপের উপর বিধিনিষেধ রয়েছে।

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের