দিল্লি কলেজে বোমা হামলার হুমকি ফোন, হুলুস্থুলু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাম লাল আনন্দ কলেজে বোমা হুমকি। বৃহস্পতিবার সকালে কলেজের কর্মীদের কাছে বোমা হামলার হুমকি দিয়ে একটি ফোন আসে। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী। দক্ষিণ-পশ্চিমের ডিসিপি রোহিত মীনা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স, বম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) এবং বোম্ব ডিসপোজাল টিম (বিডিটি) সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ।

বোমা হুমকির খবর পাওয়ার পরেই কলেজ চত্বর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পড়ুয়াদের । দিল্লি পুলিশ জানিয়েছেন, এখন পর্যন্ত কোন সন্দেহভাজন কিছু উদ্ধার হয়নি। কলেজের পুরো চত্বর খালি করে দেওয়া হয়েছে। তবে কারা এই হুমকি পাঠাল তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

গত ২ রা ফেব্রুয়ারি দিল্লির আর কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস) বোমা হামলার হুমকি আসে। যার ফলে স্কুল কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাৎক্ষণিকভাবে প্রাঙ্গণ খালি করে দেয়।  দিল্লি পুলিশ জানায়, ই-মেলের মাধ্যমে এই হুমকি স্কুলের কাছে আসে। ই-মেলে লেখা ছিল বোমা দিয়ে স্কুল উড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ লা ডিসেম্বর বেঙ্গালুরুর ১৩টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ই-মেইলে দাবি করা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বিস্ফোরক রাখা হয়েছে। এই ই-মেইল পেয়েই স্কুলের তরফে  তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। তবে এই স্বস্তির বিষয় বোমা হামলার হুমকির  ইমেল প্রায়শই  আসে। কিন্তু পরে  সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়। তবে বারংবার এমন মেল আসা নিয়ে বিব্রত হচ্ছে প্রশাসন।    

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর