ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি নামান হল যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বোমাতঙ্ক। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ ইন্ডিগোর 6E2221 ‌বিমানটি দিল্লির  জওহরলাল নেহরু বিমানবন্দর থেকে বারাণসী যাওয়ার কথা ছিল।  আর সেই সময় বিমান বোমা হামলার হুমকি  কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে।  তড়িঘড়ি বিমানে থাকা সব যাত্রীকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়।

তবে এখন  পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। ইন্ডিগোর তরফে জানান হয়েছে, ভোর ৫টা ৩৫ মিনিটে খবর আসে  বারাণসীগামী একটি বিমানে বোমা রয়েছে।  আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছে। তবে বিমানের পাইলটের নজরে পড়ে শৌচালয়ের একটি পেপারে লেখা রয়েছে ৩০ মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণ হবে।  এই ঘটনার সময় বিমানের মধ্যে ১৭৬ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

ইন্ডিগোর তরফে দেওয়া বিবৃতিতে আরও জানান হয়েছে,’ বোমা হুমকির পর বিমানটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সমস্ত সুরক্ষা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটি টার্মিনালে নিয়ে আসা হবে।‘ অন্যদিকে দিল্লির আগে সোমবার ( ২৭ মে) মুম্বইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজি বিমানবন্দরে বোমা রাখা আছে বলে পুলিশের কাছে ফোন আসে। তবে কোন সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে বারবার বোমা হুমকির জেরে বিপাকের মধ্যে পড়ছে যাত্রীরা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন