ফাটল দেদার বাজি, কালো ধোঁয়ায় ঢাকল দিল্লি

রাত থেকে দিল্লির পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলিতে দিল্লির অবস্থা ভয়বহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল মৌসমভবন। আশঙ্কা প্রকাশ করেছিল আবহাওয়াবিদরা। সোমবার দিল্লির অবস্থা ভয়াবহ বললে কম বলা হবে। পরিস্থিতি সঙ্কটজনক বললে অত্যুক্তি হবে না। কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। সকালের দিকে এমনিতেই ছিল কুয়াশা। বেলা যত গড়িয়েছে আকাশের অবস্থা গভীর থেকে সুগভীর হয়েছে।

মৌসমভবন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার রাত থেকে দিল্লির পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে। মাঝরাতে দিল্লির বাতাসের গুণগত মান ছিল (air quality index) ২৫৯। বলা হচ্ছে, গত সাত বছরে এই প্রথম বাতাসের মান নেমে গেল ২৫৯-তে। সকালের দিকে সামান্য উন্নতি হয়েছে। গুণগত মান বেড়ে দাঁড়ায় ২৯৮-তে। ঘড়িতে তখন সকাল ছয়টা।

দিল্লিতে বাজি পোড়ানো যাবে না বলে সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কোথায় কী? সে নিষেধাজ্ঞা উড়িয়ে মনের সুখে বাজি ফাটিয়েছে রাজধানীর বাসিন্দাদের একাংশ। পুলিশ তাদের ধরতে আপ্রাণ চেষ্টাও চালায়। রাতভর দিল্লিতে হয়েছে চোর-পুলিশ খেলা। ফলে, রাতেই দিল্লির আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

কোথাকার অবস্থা কেমন, সেটা এই ফাঁকে একবার দেখে নেওয়া যাক।

গাজিয়াবাদ: বাতাসের গুণগত মান ৩০০

নয়ডা : বাতাসের গুণগত মান ২৯৯

গ্রেটার নয়ডা: বাতাসের গুণগত মান ২৮২

গুরুগ্রাম :বাতাসের গুণগত মান ২৪৯

ফরিদাবাদ : বাতাসের গুণগত মান ২৪৮

সাফার আগেই জানিয়েছিল, সোমবার সকালে দিল্লির পরিস্থিতি খারাপ হবে। খারাপের থেকেও আরও খারাপ রাজধানী।

আরও পড়ুন দিল্লিতে আতশবাজি পোড়ানোর ছাড়পত্র দিল না সুপ্রিম কোর্ট

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩