চেয়েও পাননি হুইলচেয়ার, দিল্লি বিমানবন্দরে পড়ে গিয়ে হাসপাতালের আইসিইউতে ৮২ বছরের বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাটা গোষ্ঠীর হাতে যাওয়ার পরেই বিতর্ক আর এয়ার ইন্ডিয়া সমার্থক হয়ে উঠেছে। অসক্ত শরীরের কারণে এয়ার ইন্ডিয়ার কর্মীদের কাছে একটি হুইলচেয়ার চেয়েছিলেন অশতিপর এক বৃদ্ধা। কিন্তু আগাম জানানো হয়নি এমন ছেঁদো যুক্তি দিয়ে ভারতীয় সেনার এক প্রাক্তন পদস্থ আধিকারিকের স্ত্রীকে হুইলচেয়ার দিতে রাজি হয়নি অমানবিক এয়ার ইন্ডিয়ার কর্মীরা। ফলে অশক্ত শরীর নিয়ে দীর্ঘপথ হাঁটতে গিয়ে পড়ে গুরুতর চোট পেয়েছেন ওই বৃদ্ধা। আপাতত সঙ্কটজনক অবস্থায় এক বেসরকারি হাসপাতাএর আইসিইউতে ভর্তি ওই বৃদ্ধা যাত্রী। দিদিমার এমন দুরবস্থার কথা সমাজমাধ্যমে নাতনি তুল ধরতেই এয়ার ইন্ডিয়ার কর্তাদের ‘কুম্ভকর্ণের’ ঘুম ভেঙেছে। সমালোচনা ও নিন্দার মুখে পড়ে দায়সারা দুঃখপ্রকাশ করে অশতিপর বৃদ্ধার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি প্রকাশ করেছে।

পারুল কানওয়ার নামে এক ‘এক্স’ ব্যবহারকারী শুক্রবার তাঁর হ্যান্ডলে এয়ার ইন্ডিয়ার কর্মীদের অমানবিকতার কথা জানাতে গিয়ে লিখেছেন, ‘গত মঙ্গলবার দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (AI2600) বুক করেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ৮২ বছর বয়সী দিদিমা। অশক্ত শরীরের কারণে তিনি হেঁটে বিমানের দরজা পর্যন্ত পৌঁছতে পারবেন না জেনে হুইলচেয়ারের ব্যবস্থা করার অনুরোধ করেছিলাম। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে পৌঁছনোর পরে ভিন্ন ছবি দেখলাম। বারবার অনুরোধ জানানো সত্বেও এয়ার ইন্ডিয়ার কর্মীরা হুইলচেয়ারের ব্যবস্থা করে দিতে রাজি হননি। তখন বিমানবন্দরের হেল্প ডেস্ক ও অন্য এক বিমান সংস্থার কর্মীদের কাছেও হুইলচেয়ার চেয়ে আর্জি জানানো হল। কিন্তু তারাও সেই আর্জিতে কর্ণপাত করেননি। ঘন্টাখানেক ধরে দৌড়াদৌড়ি করেও হুইলচেয়ার জোগাড় না হওয়ায় বিমান ধরার জন্য অশক্ত শরীর নিয়ে হাঁটা শুরু করেন দিদিমা। আর কিছুদূর যাওয়ার পরেই শারীরিক ভারসাম্য না রাখতে পেরে পায়ে পা জড়িয়ে পড়ে যান।’

পারুলের অভিযোগ, পড়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় চোট পাওয়া সত্বেও তাঁর দিদিমাকে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া হয়নি। শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থাতেই বিমানে চাপতে হয়েছিল। তিনি লিখেছেন, ‘’দিদিমার ঠোঁট, মাথা এবং নাকে মারাত্মক চোট ছিল। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। তখনই এক বিমানসেবিকা যন্ত্রণা কমাতে আইসপ্যাক এগিয়ে দেন। বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পর যাতে দিদিমার চিকি‍ৎসা হয়, তার বন্দোবস্থ করেন। দিল্লি থেকে বিমান বেঙ্গালুরু নামার পরে বিমানবন্দরের চিকি‍ৎসক দিদিমার শারীরিক পরীক্ষা করার পরে ক্ষতস্থানে সেলাই করে দেন।’

গত দুদিন ধরে তাঁর দিদিমা বেঙ্গালুরুর এক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে উল্লেখ করে পারুল লিখেছেন, ‘গত দু’দিন ধরে আইসিইউতে ভর্তি রয়েছেন দিদিমা। পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ায় তাঁর মস্তিস্কে রক্তজমাট বেঁধে রয়েছে বলে আশঙ্কা করছেন চিকি‍ৎকরা। এমনকি ক্রমশ বাম দিকের শক্তি হারিয়ে ফেলছেন।’ বিষয়টি এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ডিজিসিএ’র গোচরে আনা হয়েছে জানিয়েছেন তিনি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6