ঘন কুয়াশার চাদরে ঢাকল দিল্লি, চলছে শৈতপ্রবাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ভোরে ফের কুয়াশার চাদরে ঢাকল রাজধানী দিল্লি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কমল যে ৫০ মিটার দূরে কোনও বস্তুই ঠিকভাবে দেখা যাচ্ছিল না। পাশাপাশি এদিন রাজধানী জুড়ে বজায় থাকল শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতর। প্রতিকূল আবহাওয়া থাকায় দিল্লি বিমানবন্দরে বেশকিছু বিমান বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।

এদিকে ঘন কুয়াশা থাকার কারণে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে পথ দুর্ধটনায় মৃত্যু হয়েছে একজনের। সেই সঙ্গে আহত হয়েছেন ১২ জন। পাশাপাশি বেলারি-সুলতানপুর হাইওয়ের ধারে থাকা একটি বাড়িতে ধাক্কা মারে বেপরোয়া গতিতে থাকা একটি ট্রাক।জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে ১০০টি বিমান বাতিল করা হয়েছে। সেইসঙ্গে দিল্লিগামী ২৫টি ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে যাচ্ছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুধু রাজধানী দিল্লিতেই নয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে ঘন কুয়াশার চাদর বজায় থাকবে। তিছুদিন আগে পর্যন্তও বায়ুদূষণের মাত্রা খুব একটা বেশি ছিল না। কিন্তু সম্প্রতি বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। সেন্ট্রান পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, রাজধানী আনন্দবিহার এলাকায় বায়ুদূষণের মাত্রা ৪৪১। অন্যদিকে লোধী রোডে বায়ুদূষণের মাত্রা ৩২৭। গাজিয়াবাদ ও নয়ডায় বায়দূষণের মাত্রা যথাক্রমে ৩৩৬ ও ৩৬৩। পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেও বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী