পাটনা মেডিক্যাল কলেজের সারপ্রাইজ ভিজিটে ‘অজ্ঞান’ উপমুখ্যমন্ত্রী তেজস্বী

সুপারকে তলব, যেতে পারে চাকরি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: সরকারি হাসপাতালের কাজকর্ম কেমন চলছে, তা দেখতে রাতে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। সেখানে গিয়ে তিনি নিজের চোখে যা দেখলেন, তা বিশ্বাস করার তাঁর পক্ষে বেশ কষ্টকর। বস্তুত, চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত, রোগীকে সুস্থ করে তোলার জন্য যারা শপথ নিয়ে এই পেশায় এসেছিলেন, তারা সকলেই বিস্মিত হবেন।

কী দেখলেন তেজস্বী?

সুপার রাতের খাওয়া-দাওয়া করে ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন। ঘরে জ্বলছে মশা মারার ধুপ। জ্বলছে নাইট ল্যাম্প। সুপারের দেখভালের দায়িত্বে যারা নিযুক্ত, তারা রীতিমতো ব্যস্ত। আর সুপারে ঘরে যেতে হয় করিডোরের মধ্যে দিয়ে। সেখানে পড়ে রয়েছে দাবিহীন একটি দেহ।

বিহারের উপমুখ্যমন্ত্রী, যাঁর হাতে স্বাস্থ্যমন্ত্রক, তাঁর কানে গিয়ে বিহারের সরকারি হাসপাতালের অব্যবস্থার খবর। শুনেছেন, রোগীর আত্মীয়রা সরকারি হাসপাতালে গিয়ে সাহায্য চাইলে তাদের চড়কি পাক খেতে হয়। সব কিছু করতে হয় রোগীর পরিবারকে। হাসপাতালের চতুর্থশ্রেণির কর্মীদের চালচলন সরকারি দফতরের বড়বাবুদের মতো। সেই সব অভিযোগ কানে যাওয়ার পর উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী রাতে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিটের সিদ্ধান্ত নেন।

হাসপাতালে ঢুকে সোজা চলে যান সুপারের ঘরে। দেখেন, সুপারের ঘরের দরজা বন্ধ। কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাঁকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান। সুপারের ঘরের দরজা খুলতে বললে নিরাপত্তারক্ষী দরজা খুলতে অস্বীকার করেন। কড়া শাস্তির মুখে তাঁকে পড়তে হবে সেটা জানালে তিনি বাধ্য হয়ে সুপারের দরজা খুলে দেন। তারপর তেজস্বী যা দেখলেন, তা দেখে তিনি যে বিস্মিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সুপারকে তিনি ডেকে পাঠিয়েছেন।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর