তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। তবে নির্বাচনে সাফল্য পেলেও এবার এক অন্যরকম চ্যালেঞ্জের মুখে পড়লেন টিভিকে প্রধান। আর সেই চ্যালেঞ্জে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিলেন ভারতের তরুণ দাবাড়ু গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ। নরওয়ে চেস ২০২৬-এ ঐতিহাসিক সাফল্য পেয়েছেন প্রজ্ঞানন্দ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি।  

নরওয়ে চেস ২০২৬-এ ঐতিহাসিক সাফল্যের জন্য প্রজ্ঞানন্দকে সম্মান জানাতে চেন্নাইয়ের সচিবালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। মুখ্যমন্ত্রী ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টারকে ৫০ লক্ষ টাকার চেক দিয়ে অভিনন্দন জানান। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী বিজয় ও প্রজ্ঞানন্দের মধ্যে একটি প্রতীকী দাবা ম্যাচও হয়। সেই খেলায় প্রজ্ঞানন্দর কাছে পরাজিত হন মুখ্যমন্ত্রী। প্রজ্ঞানন্দ এই খেলা নিয়ে এএনআইয়ের সাংবাদিকদের বলেন, ‘আমাকে একটি দাবা বোর্ড আনতে বলা হয়েছিল এবং আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি  ম্যাচ খেলেছিলাম। আমি কখনও আশা করিনি যে তিনি সত্যিই আমার সঙ্গে দাবা খেলবেন। আমরা প্রায় ১৫ মিনিট ধরে খেলেছিলাম এবং আমি খেলাটি জিতেছিলাম। তিনি অত্যন্ত সহযোগী ও উৎসাহী ছিলেন।’  

আরও পড়ুন: টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

তামিলনাড়ু ক্রীড়া উন্নয়ন কর্তৃপক্ষ (SDAT)-এর পক্ষ থেকে প্রজ্ঞানন্দকে স্বীকৃতির নিদর্শন হিসেবে একটি চেক ও স্মারক উপহার দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী আধাভ অর্জুন, এসডিএটি-র সদস্য-সচিব জে মেঘনাথা রেড্ডি এবং  খেলোয়াড়ের বাবা-মা। বিশেষ এই সম্বর্ধনা দেওয়ার আগে বিজয় ‘এক্স’ হ্যান্ডেলে প্রজ্ঞানন্দকে অভিনন্দন জানিয়েছিলেন এবং এই জয়কে তামিলনাড়ু ও দেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছিলেন। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল