টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় দলে স্পিনারদের কথা বলতে যাদের নাম মাথায় আসে তাঁরা হলেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। তবে এবার সেই দলেই যুক্ত হল আরও এক তরুণ ক্রিকেটারের নাম। আফগানিস্তানের বিপক্ষে মুলানপুর টেস্টেে অভিষেক হয়েছে বাঁ-হাতি স্পিনার মানব সুথারের। প্রথম টেস্ট ইনিংসেই তিনি এমন পারফরম্যান্স করেছেন যা তাঁকে রেকর্ড বুকে জায়গা করে দিয়েছে।

২৩ বছর বয়সী মানব সুথার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। তারপরেই টেস্ট অভিষেক ইনিংসে ভারতের সেরা বোলিং ফিগারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন  । ভারতের হয়ে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি রয়েছে নরেন্দ্র হিরওয়ানির দখলে। তিনি ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেন্নাই টেস্টে ৬১ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। এই রেকর্ড ছাড়াও, মানব সুথার ভারতের হয়ে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হয়ে উঠেছেন। এর আগে অমিত মিশ্র ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

আরও পড়ুন: অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মুলানপুর টেস্টে আফগান ব্যাটসম্যানরা মানব সুথারের বোলিংয়ের সামনে হিমশিম খেয়েছেন।  চমৎকার লাইন আপ ও লেংথ, অসাধারণ নিয়ন্ত্রণের মাধ্যমে আফগানদের চাপে রেখে তিনি প্রমাণ করেছেন,  ভারতীয় দল  ভবিষ্যতের জন্য আরও একজন নির্ভরযোগ্য স্পিনার খুঁজে পেয়েছে। শুধু বল করার দিক থেকেই নয় মানব সুথার একজন কার্যকরী লোয়ার-অর্ডার ব্যাটসম্যানও বটে। তিনি  ভারতের হয়ে খেলা প্রথম ইনিংসে ২৮ রান করেছিলেন। রাজস্থানের এই ক্রিকেটার ২৯টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ২৫.৭৬ গড়ে ১২৯টি উইকেট নেওয়ার পাশাপাশি ২৫.৬৫ গড়ে ১,০২৬ রানও করেছেন।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের