আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষদ্বীপ ভ্রমণে শিথিল হল প্রবেশ নীতি। সাদা বালির সৈকত, নীল জল আর প্রবালের অপার সৌন্দর্যে মোড়া এই দ্বীপপুঞ্জে যাওয়ার নিয়মে বড়সড় বদল আনল প্রশাসন। দীর্ঘদিনের জটিল কাগজপত্র আর নিয়মের বেড়াজাল অনেকটাই শিথিল করায় লক্ষদ্বীপ সফরের পরিকল্পনা এখন অনেক সহজ হতে চলেছে। পর্যটন ব্যবসায়ীদের মতে, এই সিদ্ধান্ত দ্বীপাঞ্চলের পর্যটন অর্থনীতিতেও নতুন গতি আনতে পারে।

বর্তমানে লক্ষদ্বীপ ভ্রমণের জন্য সাধারণত সব পর্যটককে আগে থেকে অনলাইন ই-পারমিট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। তবে নতুন নিয়ম অনুযায়ী ভ্রমণের অন্তত ১৪ দিন আগে পারমিটের জন্য আবেদন করতে হবে। ভ্রমণের নিয়ম সহজ হলেও কিছু শর্ত এখনও থাকছে। কোন-কোন দ্বীপে যাবেন, কবে যাবেন, এমনকি কোন দ্বীপ হয়ে ট্রানজিট করবেন সব তথ্য স্পষ্ট করে জানাতে হবে।অনুমতিপত্রে উল্লেখ না থাকা কোনও দ্বীপে প্রবেশের অনুমতি মিলবে না। ট্রানজিটের ক্ষেত্রেও নির্দিষ্ট করা হয়েছে শুধু কাভারাত্তি ও আগাটি অ্যাইল্যান্ড দিয়েই যাতায়াত করা যাবে, এবং সেখানে সর্বাধিক ১২ ঘণ্টা থাকা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, লক্ষদ্বীপ যেতে আর স্থানীয় কোনও স্পনসর বা পরিচিত ব্যক্তির রেফারেন্স লাগবে না। একইসঙ্গে, নিজের এলাকার থানার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। এখন পর্যটকদের আবেদন জমা পড়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব নেবে। এতে পুরো প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনই কমবে জটিলতাও ।

এই সিদ্ধান্তে লক্ষদ্বীপে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এতদিন কড়া নিয়মের কারণে অনেকেই পরিকল্পনা করেও শেষ পর্যন্ত পিছিয়ে যেতেন। এবার সেই বাধা কমায় পরিবার, নব দম্পতি কিংবা অ্যাডভেঞ্চারপ্রেমী সব ধরনের পর্যটকের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কাভারাত্তি ও আগাটি অ্যাইল্যান্ড হল এই ভ্রমণের অন্যতম আকর্ষণ। কাভারাত্তি হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপের রাজধানী। এটি আরব সাগরের একটি অত্যন্ত সুন্দর এবং উন্নত একটি প্রবাল দ্বীপ । আগাটিকে বলা হয় লক্ষদ্বীপের প্রবেশদ্বার। পর্যটকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুরো দ্বীপপুঞ্জের মধ্যে একমাত্র বিমানবন্দরটি এখানেই অবস্থিত।  

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ