মহারাষ্ট্রে মহা নাটকের অবসান, বৃহস্পতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ ফড়নবিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনার অবসান। আগামী ৫ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি কোর কমিটির বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এদিনের বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং ফড়নবিশ। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল অর্থাৎ  বৃহস্পতিবার দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে  শপথ নেবেন ফড়নবিশ।

বলা বাহুল্য, ফড়নবিশ মহারাষ্ট্রে দু’বার মুখ্যমন্ত্রী ছিলেন । শুধু তাই নয়  উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর এবার  প্রবীণ বিজেপি নেতাকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল গেরুয়া শিবির।  ভোটের আগে কমিশনকে দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নব মনোনীত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। বর্তমানে তাঁর রয়েছে ১৩.২৭ কোটি টাকার সম্পত্তি। শুধু তাই নয় বিপুল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি । আর এবার তাঁকেই ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি । 

গত ২৩  নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই  একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা  দেবেন না। তাতেই প্রশ্ন উঠতে   শুরু হয় কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।এই নিয়ে শিন্ডে, ফড়নবিশ এবং অজিত পাওয়ার সঙ্গে বৈঠকে বসে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। অনেক জল্পনার পর অবশেষে প্রকাশ্যে এল কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত