অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলছেন বাংলাদেশের অন্যতম তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়ে আর্জি জানিয়েছেন তিনি।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছিলেন প্রাক্তন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। গত মরশুমে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট  হারিকেনসের হয়ে নজর কেড়েছিলেন তিনি। এবারেও একই দলের হয়ে খেলার কথা রয়েছে তাঁর।  রিশাদের পাশাপাশি এবার মুস্তাফিজুরও নাম লেখাচ্ছেন বিগ ব্যাশে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বসতে চলেছে আসর। মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন বাঁহাতি পেসার।

যখন বিগ ব্যাশের আসর বসবে, ঠিক তখনই ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণও চলবে। ১৫ ডিসেম্বর শুরু হবে প্রতিযোগিতা। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না মুস্তাফিজুর রহমান। তাই নিলামে তাঁকে নিয়ে তেমন কাড়াকাড়ি হয়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য মুস্তাফিজুরের অভিজ্ঞতার কমতি নেই। আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি২০, এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বিগ ব্যাশও।

গত বছর অবশ্য আইপিএল খেলা হয়নি বাংলাদেশের বাঁ-হাতি পেসারের। ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে সরব হয়ে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন মুস্তাফিজুরকে আইপিএলে না খেলানোর দাবি তোলে। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কেকেআর কর্তৃপক্ষকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পেয়েই বাংলাদেশের নামী পেসারকে রিলিজ করে দেয় শাহরুখ খানের দল। ওই ঘটনার বদলা নিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসতে অস্বীকার করে বাংলাদেশ ক্রিকেট দল।

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে