সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

বাবার এক ঘুষিতে প্রাণ গেল ১৮ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হবিবপুর মাঠপাড়ায়। মৃতের নাম রবি পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার এক ঘুষিতে প্রাণ গেল ১৮ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হবিবপুর মাঠপাড়ায়। মৃতের নাম রবি পাল। বাবা চন্দন পালের বিরুদ্ধে এখন ছেলেকে মারধরের অভিযোগ তুলে সরব স্থানীয়রা। তাঁদের দাবি, আজ, সোমবার (২৬ অক্টোবর) ভোরে বাবা ও ছেলের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। তখনই বাবা চন্দন পাল তেড়ে গিয়ে ছেলেকে আঘাত করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে হইচই শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান এবং গিয়ে দেখতে পান রবি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় রাণাঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেটিকে ধরে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষনে সব শেষে। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ, বাবা চন্দন পালের মারধরের জেরেই ছেলে রবির মৃত্যু হয়েছে। ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী জানিয়েছেন, অন্যান্য দিনের মতো সোমবার ভোর পাঁচটা নাগাদ ফুল তুলতে যাওয়ার সময়ে তিনি ওই বাবা ও ছেলেকে কথা বলতে দেখেন। কথা কাটাকাটির এক পর্যায়ে চন্দন ছেলের দিকে তেড়ে যান এবং তাঁকে ঘুষি মারেন। এটা দেখেই তিনি বাড়ি চলে যান। কিছুক্ষণ পরে পাড়ার লোকজনের হইচই শুনে তিনি চন্দনের বাড়ি গিয়ে দেখেন রবি মাটিতে পড়ে রয়েছেন। ততক্ষণে অনেকে তাঁদের বাড়িতে জড়ো হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ চন্দনের দেহ নিয়ে যায় এবং ওঁর বাবাকেও সঙ্গে নিয়ে যায়। তবে কী কারণে বাবা-ছেলের মধ্যে ঝামেলা বেঁধেছিল, তা জানা যায়নি। 

প্রতিবেশীরা জানাচ্ছেন, রবি অত্যন্ত ভদ্র স্বভাবের ছেলে ছিলেন। পাড়ার লোকজনের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। নেশা করার অভ্যাসও তাঁর ছিল না। ইতিমধ্যেই রবির মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সেখান থেকে কিছু তথ্য মিলতে পারে বলে জানিয়েছেন পুলিশ। বাবার সঙ্গে রবির কেমন সম্পর্ক ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ। তবে রবির কীভাবে মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে। এখন গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। 

৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক