কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে কবে হবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার হাওড়ার সাঁতরাগাছি থেকে একটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছায় চলতি বছরে আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। তারপরেই কলকাতাতে হবে প্রবাসী ভারতীয়দের নিয়ে সম্মেলন। তাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগে ওনাকে কলকাতায় একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে অনুরোধ করব।’

আরও পডুন: কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল সিনেমা জগতের এক অনন্য মেলবন্ধন। এক সপ্তাহজুড়ে শহরে চাঁদের হাট বসে। দেশ-বিদেশ থেকে সিনেমা জগতের সঙ্গে যুক্ত কলাকুশলী, পরিচালক, প্রযোজকরা শহরে আসেন। নানা গল্প, অনুষ্ঠান, বিতর্ক সভা, দেশ-বিদেশের বহু সিনেমা প্রদর্শিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রতিবছরই মহাসমারোহে পালিত হয় এই চলচ্চিত্র উৎসব। এবারও পালাবদলের রাজ্যে চলচ্চিত্র উৎসবকে আরও বৃহৎ আকারে পালন করার পরিকল্পনা রয়েছে। এদিন সেই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে এদিন রেলের তরফে পশ্চিমবঙ্গবাসীর জন্য বড় উপহার দেওয়া হয়েছে। এবার সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত সরাসরি ট্রেনের ব্যবস্থা করেছে রেল। সেই বিশেষ ট্রেনেরই এদিন শুভ উদ্বোধন হয় সাঁতরাগাছি স্টেশনে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তৃণমূল আমলে রেলপ্রকল্পে কীভাবে বারবার বাধা দেওয়া হয়েছিল সেই কথা এদিনের অনুষ্ঠান থেকে বলেন মুখ্যমন্ত্রী। সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘১৭টি রেলপ্রকল্প আটকে রেখেছিল বিগত সরকার। একটা এনওসি দেয়নি। আমাদের সরকারের বয়স, মাত্র ৬ মাস। সেই ৬ মাসে ১৭টি প্রকল্পের অনুমতি দিয়েছি। রাজ্যে আর রেলের প্রকল্পের জন্য কোনও বাধা সৃষ্টি হবে না।’

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট