চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহাদেব বেটিং অ্যাপ থেকে ৫০৮ কোটি টাকা পেয়েছেন বাঘেল, বিস্ফোরক অভিযোগ ইডির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছত্তিশগড় বিধানসভার প্রথম দফার ভোটের চার দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ইডি। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপের কর্ণধারদের কাছ থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই দাবি ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কটাক্ষের সুরে বলেছেন, বিজেপির শাখা সংগঠন হিসেবে ইডি কাজ করছে। তাই বিজেপির শাখা সংগঠনের তোলা অভিযোগের কোনও জবাব দেব না।

এদিন দুপুরেই কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে ইডি, সিবিআই ও আইটি’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের মুখপাত্র পবন খেরা। তাঁর দাবি ছিল, ‘৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপিকে জেতাতে খুল্লামখুল্লাভাবে আসরে নেমেছে তিন কেন্দ্রীয় সংস্থা। তিন সংস্থাই বিজেপির ভোট যোদ্ধা হিসেবে নখদাঁত বের করে আসরে নেমেছে। কংগ্রেস মুখপাত্রের সেই বিস্ফোরক অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘মহাদেব বেটিং অ্যাপের কর্ণধাররা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে ৫০৮ কোটি টাকা দিয়েছেন।’

শুধু তাই নয় বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে রাজ্যের বিধানসভা ভোটে খরচের জন্য কংগ্রেসের তহবিলে টাকা পাঠানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রথম দফার ভোটের চারদিন আগে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির হাতে প্রচারের অস্ত্র তুলে দিতেই ওই অভিযোগ তুলেছে ইডি।’

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

মহিলা সংরক্ষণে আসন পুনর্বিন্যাস বিল লোকসভায়, শুরুতেই বিরোধীদের তীব্র প্রতিবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ