কংগ্রেস সভাপতি পদে লড়ার ইঙ্গিত দিলেন দিগ্বিজয় সিং

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বরই কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajsthan CM) অশোক গহলৌত (Ashok Gehlot) এবং শশী থারুরের (Shashi Tharoor) পরে এবার কংগ্রেস সভাপতি (Congress President) পদে লড়ার ইঙ্গিত দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Madhya Pradesh Former CM) দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। বুধবার এক বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, ’৩০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন। ওই দিনেই স্পষ্ট হবে, কারা-কারা সভাপতি পদে লড়ছেন। আমাকেও কেন বাদ রাখছেন?’ উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বরই কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

দীর্ঘ ২০ বছর বাদে কংগ্রেসের সভাপতি (Congress President) পদে নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই ভোটে লড়ার কথা জানিয়েছেন গান্ধি পরিবারের কট্টর সমালোচক তথা তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর ((Shashi Tharoor))। গান্ধি পরিবারের প্রচ্ছন্ন মদতে লড়তে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতও (Ashok Gehlot)। যদিও তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত দলের সভাপতি পদে নির্বাচনে কাকে সমর্থন করা হবে তা নিয়ে এখনও আস্তিনের তাস প্রকাশ্যে আনেনি গান্ধি পরিবার।

গহলৌত ও শশী থারুরের লড়াই নিয়ে যখন রাজনৈতিক উত্তেজনা বাড়ছে তখনই কংগ্রেস সভাপতি পদে দাঁড়ানোর  ইঙ্গিত দিয়ে দিগ্বিজয় সিং লড়াইকে জমিয়ে দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গান্ধি পরিবারের বাইরে কেউ সভাপতি হলে কংগ্রেস সঠিক দিশায় এগোবে কিনা জানতে চাওয়া হলে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘পি ভি নরসিমা রাও ও সীতারাম কেশরীও তো সভাপতি ছিলেন। তখন কী কংগ্রেস ছিল না?’

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪