কংগ্রেস সভাপতি নির্বাচনের দৌড়ে দিগ্বিজয়, তুললেন মনোনয়নপত্র

জমজমাট দিল্লির রাজনীতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট দিল্লি। দলের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং বৃহস্পতিবার ওই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

প্রবীণ কংগ্রেস নেতা পরে সংবাদমাধ্যমকে জানান, সভাপতি পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। আজ, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন। আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামিকাল, শুক্রবার মনোনয়নপত্র জমা দেব। বুধবার তাঁর দেওয়া বিবৃতির সঙ্গে বৃহস্পতিবার সকালে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ যে নাটকীয়, তা বলাই বাহুল্য।

বুধবার সংবাদমাধ্যমের তরফ থেকে প্রবীণ এই কংগ্রেস নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি দলের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্য়াপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কি না। দিগ্বিজয়ের জবাব ছিল, এখনও পর্যন্ত তিনি এই ব্য়াপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। এমনকী শীর্ষনেতৃত্বের থেকে তিনি অনুমতিও গ্রহণ করেননি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার বিকেলের মধ্যে বেশ কয়েকজন কংগ্রেস হেভিওয়েট নেতাকে মনোনয়নপত্র তুলতে দেখা যাবে। তাদের প্রতিবেদন অনুসারে, তালিকায় রয়েছেন মল্লিকার্জুন খারগে, কমল নাথ, সুশীল কুমার শিন্ডে, মুকুল ওয়াসনিক, কুমারি সেলজা।

এখনও পর্যন্ত যা খবর দিগ্বিজয়কে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শশীর বিরুদ্ধে। সব মিলিয়ে আসন্ন কংগ্রেস সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির রাজনীতি বেশ তপ্ত। মনোনয়ন জমা দেওয়ার বাকি আর মাত্র একদিন। দিল্লিতে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গৌহলত। সনিয়া গান্ধির সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর। এবারের নির্বাচন যে অতীতের সব নির্বাচনকে ছাপিয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার