স্ত্রীর আচরণে অসন্তুষ্ট স্বামী, শ্বাসরোধ করে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর আচরণে অসন্তুষ্ট স্বামী। যার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অটোরিকশা করে দক্ষিণ-পশ্চিম দিল্লির ফতেহপুর বেরির একটি জঙ্গলে ফেলে আসা হয় মৃতদেহ। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে মৃতদেহটি। ঘটনায় মৃতার স্বামী সহ আরও দুই ব্যক্তি জড়িত বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ডিসিপি জানিয়েছেন, শনিবার ১টা ৪০ মিনিট নাগাদ একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক  নজর করে পুলিশ। এরপরেই অটোরিকশার রুট ট্র্যাক করা হয়।  রেজিস্ট্রেশন নম্বর চিহ্নিত করা হয়।গ্রেফতার করা হয়েছে চালককে।

পুলিশের তরফে জানানো হয়েছে যে, অভিযুক্ত চালক জানিয়েছেন, অভিযুক্ত স্বামী ধরমবীর তাঁর স্ত্রী সুইটির আচরণে সন্তুষ্ট ছিলনা। স্ত্রী প্রায়শই কিছু না জানিয়ে কোথাও চলে যেতেন। ফলে বিরাগভাজন হত পরিবারের সদস্যরা। মহিলাকে ৭০,০০০ টাকার বিনিময়ে বিয়ে করেছিলেন ধরমবীর। মৃতার মা-বাবা, পরিবার সম্পর্কে কিছুই জানতেননা অভিযুক্ত স্বামী।মৃতা ওই মহিলা শুধু পাটনা থেকে এসেছিলেন বলে জানিয়েছিলেন স্বামীকে। ঘটনার দিন সুইটিকে রেলস্টেশনে ছেড়ে আসার কথা বলেছিলেন অভিযুক্তেরা। তারপর গাড়িতে শ্বাসরোধ করে খুন করে জঙ্গলে ফেলে আসেন অভিযুক্তেরা।

ঘটনায় ফতেপুর বেরি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২,২০১, ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, নির্যাতিতার স্বামী তার স্ত্রীর পরিচিত একজনকে টাকা দিয়েছে। স্বামীর বাড়ি ছেড়ে মহিলাটি কোথায় যেতেন তাও স্পষ্ট নয়। সমগ্র ঘটনার তদন্ত করছে পুলিশ।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু