‘২০ বছর ধরে হত্যা করতে চেয়েছি’, ফারুক আবদুল্লাহকে নিশানা করা ব্যক্তির পরিচয় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এনএসজির নিরাপত্তা ভেদ করে বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে চালনো হয় গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন কমল সিং জামওয়াল নামের এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে জম্মুর গ্রেটার কৈলাসের রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ফারুক। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং গুলি চালানোর জন্য ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। আক্রমণকারী গুলি চালানোর পর নির্লিপ্ত ভাবে জানিয়েছেন তিনি ২০ বছর ধরে ফারুক আব্দুল্লাকে হত্যা করতে চেয়েছিলেন। জেনে নিন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলাকারী এই ব্যক্তির পরিচয়। 

কে এই আক্রমণকারী?

ফারুক আবদুল্লাহর উপর হামলাকারী অভিযুক্তকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। হামলাকারীর নাম কমল সিং জামওয়াল, সে জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কমল সিং ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। জম্মুর ওল্ড সিটি এলাকায় তার বেশ কয়েকটি দোকান রয়েছে এবং এই দোকানগুলি থেকে পাওয়া ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত জানিয়েছে যে সে ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যা করতে চেয়েছিল। গুলি চালানোর পর অনুতাপ প্রকাশ না করেই তিনি বলেছেন, “আমি ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যা করতে চেয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল।”

আরও পড়ুন: আজ বাংলার নয়া রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আর এন রবি, আমন্ত্রিত কারা?

যা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা

বিয়েতে উপস্থিত ছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। অনুষ্ঠানে উপস্থিত রাকেশ সিং বলেন, “ন্যাশনাল কনফারেন্স পার্টির লিগ্যাল সেলের সভাপতির মেয়ের বিয়ে ছিল। আমরা সবাই বসে ছিলাম। ডাক্তার সাহেব (ফারুক আবদুল্লাহ) বললেন, “আমরা এখন চলে যাচ্ছি।” আমরা যখন যাচ্ছিলাম, তখন একজন লোক এগিয়ে এসে ডাক্তারের দিকে রিভলবার তাক করে। নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে দেয় এবং গুলিটি মাথার উপর দিয়ে চলে যায়।” জম্মু ও কাশ্মীরের মন্ত্রী সতীশ শর্মা বলেছেন যে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ফারুক আবদুল্লাহ সহ সকলেই নিরাপদে আছেন।

বাবার উপর হামলা নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, “আল্লার কৃপা ! বাবাকে খুব কাছ থেকে নিশানা করা হয়েছিল । এই মুহূর্তে বিস্তারিত তথ্য মেলেনি ৷ তবে জানা গিয়েছে, লোডেড পিস্তলধারী এক ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়েছিল । তবে তাঁর ঘনিষ্ঠ সুরক্ষা বলয়ে থাকা নিরাপত্তা কর্মীরা সেই চেষ্টা ব্যর্থ করে । এই মুহূর্তে উত্তরের চেয়ে বেশি প্রশ্ন রয়েছে ৷ কেউ একজন জেড প্লাস (Z+) এবং NSG নিরাপত্তায় থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে যেতে পারল কী করে ?”

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী