নিজের প্রাণের বিনিময়ে মালিককে বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিল জার্মান শেপার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : কুকুরকে বলা হয় প্রভু ভক্ত প্রাণী।নিজের মালিকের জন্য জীবন বাজি রাখতেও সে দু’বার ভাবে না। আজ থেকে নয়, সর্বদা কুকুর মালিকের প্রতি তার ভালোবাসার প্রমাণ দিয়ে এসেছে। এমন হাজারো ঘটনা চোখে পড়ে আমাদরে।সম্প্রতি ফের এক কুকুর প্রমাণ দিল তার ভালোবাসার। ঠিক যেন সিনেমা। নিজের জীবন দিয়ে মালিককে হিংস্র বাঘের হাত থেকে বাঁচাল পোষ্য কুকর।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায়। বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছের একটি ঘটনা শুনলে চোখে জল চলে আসবে।প্রভু ভক্তির উদাহরণ ফের তুলে ধরল পোষ্য কুকুর।বাঘের হাত থেকে মালিকের প্রান বাঁচাল পোষ্য।ঘটনাটি ঘটে গত ২৬শে ফেব্রুয়ারি বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে। মালিকের নাম শিবম বাদগাইয়া। ঘটনার দিন তাঁর পোষ্য জার্মান শেফার্ডের সঙ্গে বাড়ির বাইরে সময় কাটাচ্ছিলেন শিবম। আচমকা একটি বাঘ কাছের জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে। বাঘটি শিবমকে লক্ষ করে আক্রমণ করার জন্য পা পিছোতে থাকে। এরপর আক্রমণ করার চেষ্টা করে। তা দেখে স্থির থাকতে পারে নি শিবমের পোষ্য।

শিবমের পোষ্য জার্মান শেফার্ডটি বাঘের হাত থেকে মালিককে বাঁচাতে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। সেই গর্জন বাঘ কানে তোলে না। তাই দেখে পোষ্য কুকুরটি বাঘের খুব কাছে চলে যায়। সেখানে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। তাই দেখে বাঘ রেগে যায়। পোষ্য কুকুরটিকে মুখে তুলে নেয় সে। এরপর কামড় বসায়। এদিকে যন্ত্রণায় ছটফট করতে থাকে জার্মান শেফার্ড। তবুও হাল ছাড়ে না সে। ওই অবস্থাতেই বাঘের সামনে ঘেউ ঘেউ করে সে। তা দেখে বাঘ থতমত খেয়ে যায়। ভয়ে পোষ্যটিকে মুখ থেকে ফেলে বনের দিকে ছুটে পালায়।

এদিকে গভীর আঘাত পেয়ে ছটফট করতে থাকে কুকুরটি। এরপর মালিক শিবম সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকদের ডাকেন। চিকিৎসকেরা পোষ্যটির ক্ষতস্থান ভাল করে ওয়াশ করে দেন। এরপর ইনজেকশনও দেন। তবে এতকিছু করেও শেষরক্ষা হয় নি। কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় শিবমের পোষ্যটি। পোষ্য মারা যাওয়ায় শোকে ভেঙে পড়েছে শিবম।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত