দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্মৃতিকে নোংরা ভাষায় আক্রমণ নয়’, আবেদন রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে অমেঠি  থেকে কংগ্রেসের কাছে বিপুল ভোটে হেরে যান বিজেপি প্রার্থী  স্মৃতি ইরানি। আর এই ঘটনার পর থেকে একের পর কটাক্ষের মধ্যে পড়তে হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। এই আবহে শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে  কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘জয়-পরাজয় জীবনে ঘটে। স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতার প্রতি অশালীন ভাষা ব্যবহার না করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।‘

তবে এই প্রথম নয় রাহুল দীর্ঘদিন ধরেই বলে আসছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এড়িয়ে চলতে হবে। এই নিয়ে তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বারবার সতর্ক করেছেন। রাহুলের  কাছে নির্বাচনে পরাজয় হতে পারে। তাই বলে কোন রাজনৈতিক নেতা বা নেত্রীকে  অশালীন ভাষায় মন্তব্য সমীচিন নয়।  

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অমেঠি  থেকে স্মৃতি ইরানির কাছে ৫৫,০০০ ভোটে হেরে যান রাহুল গান্ধি । কিন্তু  ২৪-এর লোকসভা নির্বাচনে একেবারে ঘুরে যায় অঙ্ক।  কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মার কাছে ১.৬ লক্ষেরও বেশি ভোটে হেরে যান স্মৃতি ইরানি। আর এই পরাজয়ের পরেই কংগ্রেস তার পুরানো দুর্গ ফের পুনরুদ্ধার করে। তবে অমেঠি থেকে স্মৃতির পরাজয় হতেই তাঁকে আক্রমণ করা  শুরু করেছে রাজনৈতিক নেতারা। এই আবহে কেন্দ্রের প্রাক্তন মন্ত্রীর পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ