এক কোটির মাদক-সহ অবশেষে পুলিশের জালে দিল্লির ‘লেডি ডন’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিনের পর দিন পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া দিল্লির ‘লেডি ডন’ জোয়া খান গ্রেফতার। ২৭০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারদর প্রায় ১ কোটি টাকা।

৩৩ বছর বয়সী দিল্লির লেডি ডন জোয়া খান কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার তৃতীয় স্ত্রী। যদিও ২০১৭ সালে হাসিম বাবাকে বিয়ে করার আগে আরও একজনকে বিয়ে করেছিলেন জোয়া। ওই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরেই দিল্লির কুখ্যাত গ্যাংস্টার তথা অপরাধ জগতের বেতাজ বাদশা হাসিম বাবার সংস্পর্শে আসেন। সেই সঙ্গে ধীরে ধীরে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। হাসিম বাবা পুলিশের হাতে পাকড়াও হওয়ার পরে স্বামীর অপরাধ জগতের সাম্রাজ্যের অধীশ্বর হন জোয়া। একের পর এক খুন, অপহরণ, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজের নেতৃত্ব দেন। মূলত হাসিম বাবার গ্যাংকে পরিচালনা করেন।

বেশ কয়েকবার জোয়াকে গ্রেফতারের উদ্যোগ নিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে হাতকড়া এড়াতে সক্ষম হয়েছিলেন দিল্লির লেডি ডন। শুধু তাই নয়, দিনের পর দিন আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন। প্রতিটি অপরাধের আগেই তিহার জেলে বন্দি স্বামী হাসিম বাবার সঙ্গে গোপনে দেখা করে প্রয়োজনীয নির্দেশ নিতেন। সাংকেতিক ভাষায় কথা বলতেন দুজনে। ফলে তারা কী নিয়ে আলোচনা করছেন তা বোঝার উপায় ছিল কারা রক্ষীদের। দিল্লি পুলিশের এক আধিকারিকের কথায়, ‘হাসিনা পার্কার যেভাবে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাম্রাজ্য চালাতেন, ঠিক সেই ভাবেই দিল্লির লেডি ডন জোয়া তার স্বামী হাসিম বাবার গ্যাংকে পরিচালনা করতেন।’

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল