ঘন কুয়াশার জেরে রাজধানীতে ফের ব্যাহত ৮০ বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশার কবলে পড়েছে উত্তর ভারত। আর তার জেরেই প্রায় প্রতিদিনই উত্তর ভারতে ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান পরিষেবা। প্রতিদিনের মত শনিবার ও দিল্লিতে  ৮০টির  বেশি বিমান পরিষেবা ব্যাহত হয়েছে । পাশাপাশি ব্যাহত হয়েছে বেশ কয়েকটি ট্রেন পরিষেবাও। বর্তমানে  রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) উত্তর ভারতে ঘন কুয়াশার জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

শুধু তাই নয় ঘন কুয়াশার কবলে পড়তে পারে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশের  বিস্তীর্ণ এলাকা। তাই গাড়ি চালানোর জন্য ফগ লাইট ব্যবহার করার   পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে, কুয়াশার কারণে রাজধানী থেকে আসা-যাওয়া যাত্রীরাও সমস্যার সম্মুখীন হয়েছেন। কম দৃশ্যমানতার কারণে ফ্লাইট এবং ট্রেনগুলির পরিষেবা ব্যাহত হচ্ছে। দিল্লি থেকে সিকিম গামী এক যাত্রী বলেন, কুয়াশা ও আবহাওয়ার কারণে আমাদের  বিমান দু ঘণ্টার পরে ছাড়বে। অটো ও ক্যাব চালকরা জানিয়েছেন, গতকালের তুলনায় আজ কুয়াশার প্রভাব আরও বেশি।

আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, শনিবার  সকাল ৮ টা পর্যন্ত যে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে তা হল, পন্তনগর-২০০; পাঞ্জাব: লুধিয়ানা-২০০, হরিয়ানায়  ভিভানি-৫০০, দিল্লির সফদরজং-৫০০,  উত্তর প্রদেশের বরেলি, বাহরাইচ ও প্রয়াগরাজ-২০০, আলিগড়, লখনউ, গোরক্ষপুর, ফুরসাতগঞ্জ, বাবতপুর ও সুলতানপুর-৫০০ মাত্রায় ছিল দৃশ্যমানতা। পাশাপাশি রাজস্থানের গঙ্গানগরে দৃশ্যমানতা ছিল ৫০০, বিহারের গয়ায় ২০০, মুজফফরপুর ও পাটনায় ৫০০ এবং আসামের হাফলংয়ে ২০০। আগামী ২- ৩ দিন উত্তর ভারতে এমন ঘন কুয়াশা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের