হিটারের সামনে সদ্যজাতকে রেখে চলে গেলেন নার্স, মর্মান্তিক মৃত্যু শিশুর, পালল চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘর আলো করে লক্ষ্মী এসেছিল। সেই আনন্দে মেতে উঠেছিলেন গোটা পরিবারের সদস্যরা।  কিন্তু নার্সের ভুলে এক লহমায় বদলে যায় যায় সমস্ত কিছু। আনন্দের পরিবেশ রূপ নেয় বিষাদে। ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রবিবার সন্ধ্যায় কানপুরের বিথুর এলাকার রাজা নার্সিং হোমে এক মহিলা জন্ম দিয়েছিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের।  জন্মের পর শিশুটির শরীর গরম রাখার জন্য রাখা হয়েছিল হিটার রুমে। শিশুটিকে রেখে তাপমাত্রা বাড়িয়ে নরজদারি করতে ভুলে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে পুড়ে গিয়ে মৃত্যু হয় সদ্যজাতের। অভিযোগ ওঠার পরেই পালিয়ে যায় চিকিৎসক সহ কর্মীরা।   

জানা গিয়েছে শালু নামের মহিলা রবিবার বিকেল ৪-৫টার দিকে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। ঠান্ডা থেকে  বাঁচাতে জন্য, হাসপাতালের নার্সরা তাকে আইসিইউতে হিটারের সামনে  রাখেন।  তারপরে  মেশিনটি চালু করার পরে  সেটি পর্যবেক্ষণ করতে ভুলে যান। এতেই  তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়।  মানুষের  অবহেলার কারণে, শিশুটির শরীর পুড়ে কালো হয়ে যায় এবং মৃত্যু হয়। পরিবারের সদস্যরা যখন শিশুটিকে দেখার জন্য জোর  করতে থাকে তখন নার্সরা তাদের ফিরিয়ে দেয়। সন্দেহ হওয়ার পরেই  পরিবারের সদস্যরা  জোর করে করে আইসিইউতে গিয়ে দেখে  শিশুটির মাথা এবং হাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। এই ঘটনাটি জানাজানি হতেই  হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  পরিস্থিতি আরও খারাপ হতে দেখে ডাঃ বিবেক মিশ্র এবং পুরো কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

আরও পড়ুন: নার্গিস মহম্মদির বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইরানের, কী হয়েছে নোবেলজয়ীর?

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিসিপি এসএম কাসিম আবিদি জানিয়েছেন যে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হাসপাতালের আইসিইউ সিল করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে যে পরিবারের অভিযোগের ভিত্তিতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।  তবে হাসপাতাল  পরিচালক  ঘটনাকে  নিছক “দুর্ঘটনা” বলে উড়িয়ে দিয়েছেন।  নিহতের পরিবার অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের  এবং হাসপাতালের লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছে। ওই দম্পতির এটাই ছিল প্রথম সন্তান। শিশুটির বাবা সহ পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। এই খবর এখনও শিশুটির মা’কে জানানো হয়নি। গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

 

 

  

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষন্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন