আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নার্গিস মহম্মদির বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইরানের, কী হয়েছে নোবেলজয়ীর?

Iranian human rights activist and the vice president of the Defenders of Human Rights Center (DHRC) Narges Mohammadi poses in this undated handout picture. Mohammadi family archive photos/Handout via REUTERS

আন্তর্জাতিক ডেস্ক: নোবেলজয়ী নার্গিস মহম্মদির বিরুদ্ধে কড়া অবস্থান নিল ইরান। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদিকে আরও সাড়ে ৭ বছরের জেলের নির্দেশ দিল ইরান। নার্গিসের আইনজীবী এই তথ্য জানিয়েছেন। দেশের মধ্যে অশান্তকর পরিস্থিতির মধ্যেই এমন সিদ্ধান্তের কথা সামনে এসেছে।

নার্গিসের আইনজীবী জানিয়েছেন, ষড়যন্ত্র ও যোগসাজোসের অভিযোগ তুলে ছয় বছরের জেল এবং মত ও নীতি প্রচারের পরিকল্পনার অভিযোগে দেড় বছরের জেল ও দু বছরের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সমর্থকদের দাবি, অনশনে বসার পরেই তার বিরুদ্ধে নতুন সাজা ঘোষণা করা হয়েছে। গত ডিসেম্বর মাসে মাশহাদে মানবাধিকার আইনজীবী খসরু আলিকোর্দিকে সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময়ে নার্গিসকে মারধর করা হয়েছিল। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইরানি মেয়েদের ওপরে দমন পিড়নের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। সেই কারণে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন নার্গিস। ১৪ ডিসেম্বরের পর প্রথমবার নার্গিসের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী। তিনি বলেছেন, নার্গিসকে দু বছরের জন্য দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি খুসখু অঞ্চলে তাকে দু বছরের জন্য নির্বাসন দেওয়া হয়েছে।

নার্গিস মহম্মদি একজন মানবাধিকারকর্মী। বাকস্বাধীনতা ও স্বাধীনতার লড়াইয়ে তাঁকে নিপীড়নের শিকার হতে হয়েছে। তাঁকে অন্তত ১৩বার গ্রেফতার করেছে ইরান কর্তৃপক্ষ। পাঁচবার দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। ২০১১ সাল থেকে মহম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ৩১ বছরের দণ্ডতে বন্দি রয়েছেন তিনি।

 

Published by:

Share Link:

More Releted News:

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ