Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের শিরোনামে দুমকা, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুন

দুমকায় প্রথমে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করা হয়। পরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সে কথা জানাজানির ভয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ।

Share:

ঝাড়খণ্ড : ফের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতন এবং খুন। ঘটনাস্থল সেই দুমকা। এখানে প্রথমে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করা হয়। পরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সে কথা জানাজানির ভয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুমকায় এক নাবালিকার গায়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছিল। পরপর এধরনের ঘটনায় কংগ্রেস এবং জেএমএমশাসিত ঝাড়খণ্ডের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সরকার বাঁচাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপর এই ঘটনা চাপ তৈরি করল।

দুমকায় নির্মাণ শ্রমিকের কাজ করত ওই আদিবাসী নাবালিকা। দুমকার শ্রীমদার গ্রামে আত্মীয়দের সঙ্গে থাকত সে। কাজের সূত্রেই অভিযুক্তর সঙ্গে আলাপ হয় নাবালিকার। অভিযোগ, সুযোগ বুঝে নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল আরমান আনসারি। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই তাকে গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় আনসারি। শুক্রবার নিজের গ্রামেই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এ প্রসঙ্গে দুমকার পুলিশ আধিকারিক সুদর্শনপ্রসাদ মণ্ডল জানান, অভিযুক্ত আরমান আনসারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে। আনসারির বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। এ প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘‘দুমকার এই ঘটনায় আমি মর্মাহত। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুমকার পুলিশকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। মৃত নাবালিকার আত্মার শান্তিকামনা করছি।” এদিকে এই ইস্যুতে ঝাড়খণ্ড সরকারকে বিঁধেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি বলেন, “রিসর্ট রাজনীতি থেকে সময় পেলে ঝাড়খণ্ডে দিকে মন দিন মুখ্যমন্ত্রী।”

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের