‘‌মমতা দিদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবেন’‌, ভবিষ্যদ্বাণী ওমর আবদুল্লার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে ভূস্বর্গ থেকে এল বড় ভবিষ্যদ্বাণী। নির্বাচন কমিশনের বদলির কৌশলে যে ফলাফল বদলাবে না এবার সে কথা জানিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস বলেও ভবিষ্যদ্বাণী করলেন।

এদিকে বাংলার প্রশাসনিক রদবদল ও বিধানসভা নির্বাচনকে ঘিরে জোর রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার পাশে দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একইসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন তিনি। তাই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ, শুক্রবার এক্স পোস্টে লেখেন, ‘‌পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ‘জেরিম্যান্ডারিং’–এর প্রচেষ্টা ফলাফল পরিবর্তন করতে পারবে না এবং তৃণমূল কংগ্রেসের বিজয়ী হবে। অফিসাররা ভোট জেতায় না, রাজনৈতিক দলের নেতারাই জেতান।’‌

অন্যদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই একের পর এক পুলিশ প্রশাসনে বদলি করতে থাকে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, ডিজিকে রাতের অন্ধকারে বদলি করে দেওয়া হয়। তারপর এক এক করে পুলিশ এবং প্রশাসনে ঝড়ের গতিতে বদলি করতে থাকে নির্বাচন কমিশন। যা নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সরব হলেন ওমর আবদুল্লা। নির্বাচনমুখী রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশে বড় আকারের বদলির বিষয়ে ওমর আবদুল্লা কড়া ভাষায় লিখলেন, ‘‌এই ধরনের ঘটনা শুধু সেই রাজ্যগুলিতেই ঘটে যেখানে বিজেপি ক্ষমতায় নেই।’‌

এছাড়া নির্বাচন কমিশন যতই যা পদক্ষেপ করুক বা প্রশাসনিক রদবদল করুক, তার ফলে ভোটের ফলাফল বদলানো সম্ভব নয় বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে কড়া ভাষায় নির্বাচন কমিশনকে তোপ দেগে ওমর আবদুল্লা লেখেন, ‘‌নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন, ফলাফল বদলাবে না। গণনার দিন মমতা দিদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন। নির্বাচনের ফল গঠনে অফিসারদের কোনও ভূমিকা নেই। শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বই জয়ের নির্ধারক। গণনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন।’‌

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০