হেমা মালিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য, সুরজেওয়ালাকে নোটিশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে এবার নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। মঙ্গলবারই কমিশনের পক্ষ থেকে ওই মন্তব্যের জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো চিঠিতে কমিশনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, মহিলাদের অসম্মান মুখ বুজে সহ্য করা হবে না। যদিও কমিশনের নোটিশকে গুরুত্বই দিচ্ছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা ব্যঙ্গের সুরে বলেছেন, ‘প্রভুভক্তি দেখিয়ে জেড নিরাপত্তা আদায় করে নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ফলে বিজেপির হয়ে নির্লজ্জ দালালি যে তিনি করবেন তাতে আশ্চর্যের কিছু নেই।’

সম্প্রতি এক সভায় মথুরার বিজেপি প্রার্থী হেমামালিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বলে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের প্রাক্তন প্রধান মুখপাত্রের মন্তব্য সম্বলিত এক ভিডিয়ো ক্লিপিংসও জমা দেওয়া হয়। ওই ক্লিপিংসে সুরজেওয়ালাকে বলতে শোনা গিয়েছে, ‘সাংসদ-বিধায়ককে কেন নির্বাচিত করেন? তার কারণ হল, জনপ্রতিনিধিরা আমাদের কণ্ঠস্বর, দাবি-দাওয়া তুলে ধরতে পারেন। কোনও হেমা মালিনী তো নয় যিনি চাটার জন্য সাংসদ হন।’ যদিও সমালোচনার মুখে পড়ে সুরজেওয়ালা দাবি করেন, তাঁর মন্তব্য বিকৃত করেছে বিজেপি।

এদিন নির্বাচন কমিশনের তরফে কংগ্রেস নেতাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘একজন মহিলা প্রার্থী সম্পর্কে ওই ধরনের মন্তব্য করে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন আপনি। কেন আদর্শ আচরণ বিধি ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিন।’

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম