‘রাস্তায় নেড়ি কুকুরের থেকেও বেশি ঘোরাঘুরি করছে ইডি’, বিস্ফোরক গহলৌত

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মোদি জমানায় বিশ্বাসযোগ্যহীন সংস্থায় পরিণত হওয়া ইডির অতি সক্রিয়তা নিয়ে খোঁচা দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। শুক্রবার বিধানসভা ভোট উপলক্ষে দলের প্রতিশ্রুতি ঘোষণার জন্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিঁধে তিনি বলেন, ‘আমাদের রাজ্যের পথেঘাটে এখন নেড়ি কুকুরের চেয়েও বেশি ইডি ঘুরছে।’

উল্লেখ্য, রাজস্থান বিধানসভা ভোটের আগেই মরুরাজ্যে অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি। বৃহস্পতিবার সকালেই  প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। তার কয়েক ঘন্টার মধ্যেই বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তলব করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলে বৈভব গহলৌতকে। ওই ঘটনার পরেই মরু রাজ্যের শাসকদল ও বিরোধী দলের নেতাদের মধ্যে শুরু হয়েছে চরম বাকযুদ্ধ।

বৃহস্পতিবারই ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ইডির অতি সক্রিয়তা নিয়ে খোঁচা দিয়ে পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। আর এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করে বলেন, ‘বর্তমানে দেশে কুকুরদের থেকেও বেশি সক্রিয় ইডি। রাস্তার নেড়ি কুকুরদের চেয়েও বেশি ঘুরে বেড়াচ্ছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। মোদিজি বোধহয় বুঝতে পেরেছেন ওঁর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উনি তাই এখন ‘গ্যারান্টি মডেল’ হয়ে উঠেছেন।’ উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভার ভোট। মরু রাজ্যে বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এবার ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। আর পদ্ম শিবিরের সঙ্গে সঙ্গেই ট্র্যাডিশন মেনে অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি। 

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

১ লক্ষের আইফোনের বদলে এসেছে দাড়ি গজানোর তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউনে থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির