অর্থ পাচার মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৪ অগস্ট রাঁচিতে ইডির কার্যালয়ে হাজিরার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমোকে নির্দেশ দেওয়া হয়েছে। ইডির সমনকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

গত বছরের ২ নভেম্বর প্রথমবার অবৈধ খনি মামলা হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে ১৮ নভেম্বর কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। টানা ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। জেরার পরেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা অভিযোগ করেছিলেন, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আগামী বছর লোকসভা ভোটে বিজেপিকে রুখতে ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ নামে একটি জোট গড়েছে ২৬ বিরোধী দল। ওই জোটের অন্যতম শরিক জেএমএমও। পটনা ও বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে হাজির ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘ইন্ডিয়া’ জোট ভাঙার ক্ষেত্রে ইডি ও সিবিআইকে আসরে নামিয়ে দিয়েছে মোদি সরকার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সমন করে বাকিদেরও বার্তা দিয়েছেন।’ যদিও ইডির বক্তব্য, অবৈধভাবে খনি বন্টনের নামে আর্থিক সুবিধা পেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। প্রায় হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। 

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২