বকেয়া ঋণের দায়ে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে আটক মিশরের জাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বকেয়া রয়েছে টাকা। আর তা না শোধ হওয়ায় শুক্রবার ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে আটক হল  মিশরের  জাহাজ। ওড়িশা হাইকোর্টের নির্দেশেই করা হয় আটক। এক আধিকারিক জানিয়েছে, জাহাজটি ৬ অগস্ট পারাদ্বীপ বন্দরে পৌঁছায়। এই জাহাজটি   লো-সালফিউরিক সামুদ্রিক গ্যাসঅয়েল পরিবহনের সাথে যুক্ত।

 জাহাজটি একটি জার্মান সংস্থার কাছে ৩.৯৬ কোটি টাকা ঋণ নিয়েছিল । তা আর শোধ হয়নি। সেইজন্য জাহাজটি আটকে রাখার আর্জি জানিয়ে ওড়িশা হাইকোর্টে আবেদন করেছিল জার্মান সংস্থাটি। এক কর্মকর্তা জানিয়েছেন, আদালত গত ১৪ অগস্ট জাহাজটি আটকের নির্দেশ দেয়। এরপরেই এদিন আটক হয় মিশরের  জাহাজটি। অ্যাডমিরালটি আইনের অধীনে আটক করা হয়েছে । এই আইনের মাধ্যমে  জাহাজের মালিকানা, নির্মাণ, দখল ইত্যাদি দাবি প্রয়োগ করে  আটক করা যায়।

আদালতের এক আইনজীবী জানিয়েছেন, অ্যাডমিরাল আইন প্রয়োগ করে আটক করা হয়েছে জাহাজ। শুরু হয়েছে তদন্ত। যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন আটক থাকবে এই মিশোরীয় জাহাজটি। জানা গিয়েছে, পারাদ্বীপ বন্দর থেকে ৫৫ হাজার মেট্রিক টন লৌহ আকরিক নিয়ে এমভি ওয়াদি আলবোস্তান নামের জাহাজটি চীনের যাচ্ছিল। আর তখনই আটক হয় জাহাজটি। বলা বাহুল্য, চলতি বছর এই নিয়ে তৃতীয়বার পারাদ্বীপ বন্দর থেকে আটক হল  মিশরীয় জাহাজটি ।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা