বিজেপির পাশে থাকার বার্তা শরদ ভাইপো অজিতের

তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির পাশে থাকার বার্তা দিলেন শরদ পওয়ারের ভাইপো তথা এনসিপি নেতা অজিত পওয়ার। সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী বলেন, ১৬ জন বিধায়কের বিধায়কপদ খারিজ হলেও মহারাষ্ট্রে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিশের সরকার পড়ে যাবে না। তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শিবসেনার উদ্ভব ঠাকরে গোষ্ঠীর প্রতিনিধিদল শিন্ডে শিবিরের ১৬ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেছিলেন। ৭৯ পৃষ্ঠার সেই চিঠি জমা দেওয়ার পর এনসিপি নেতা অজিত পওয়ার এই মন্তব্য করেন। অজিত পাওয়ার বলেন, ‘১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজ হলেও একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবীশ সরকার পতনের কোনও সম্ভাবনাই নেই। ওদের সরকার পতনের কোনও ঝুঁকি নেই।’ তাঁর এই মন্তব্যের পর তৈরি হয়েছে জল্পনা। তিনি বিজেপি শিবিরে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপি শিবিরে নাম লেখান অজিত পওয়ার। দলের কয়েকজন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়ে তিনি উপমুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadanbis)। তবে, সেই সরকার টেকেনি শেষপর্যন্ত। পদত্যাগ করে এনসিপি শিবিরে ফিরে আসেন অজিত।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল