ভারত-আফ্রিকার বিমানযাত্রীদের থেকে অতিরিক্ত ফি ধার্য এল সালভাদরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্য আমেরিকার পথ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন রোধ করতে নয়া পদক্ষেপ এল সালভাদরের। বিশেষত ভারত ও আফ্রিকার যাত্রীদের থেকে ১০০০ ডলার করে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।  ভারতীয় মুদ্রায় যার অর্থ দাঁড়ায় প্রায় ৮৪ হাজার টাকা।

ভারত ও ৫০ টিরও বেশি আফ্রিকান দেশের যাত্রীদের পাসপোর্টের মাধ্যমে ভ্রমণে এই ফি দিতে হবেই বলে জানানো হয়েছে।  এল সালভাদরের বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ২০ অক্টোবর এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে।  

এই অর্থ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নতিতে ব্যবহার করা হবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। এল সালভাদরের রাষ্ট্রপতি নাইব বুকেল এই সপ্তাহেই পশ্চিম গোলার্ধ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্রায়ান নিকোলসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই অনিয়মিত অভিবাসন মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। মার্কিন কাস্টমস এবং বর্ডার পেট্রোল ২০২৩ অর্থবর্ষে রেকর্ড  ৩.২মিলিয়ন অভিবাসনের সম্মুখীন হয়েছে।  আফ্রিকা এবং অন্যান্য স্থান থেকে অনেক অভিবাসী মধ্য আমেরিকা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

ফলে এই প্রচেষ্টা রুখতেই নতুন ফি নিয়ম চালু করল এল সাল্ভাদর। ২৩ অক্টোবর থেকে এই ফি নিয়ম কার্যকর হয়েছে। এমনকি এয়ারলাইন্সগুলিকে প্রতিদিন সালভাদর কর্তৃপক্ষকে আফ্রিকা এবং ভারত থেকে আসা যাত্রীসংখ্যা সম্পর্কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কলম্বিয়ান এয়ারলাইন আভিয়ানকা সবচেয়ে বেশি ব্যবহৃত। এই এয়ারলাইন ইতিমধ্যেই  এল সালভাদরের ফ্লাইটে উঠার আগে বাধ্যতামূলক ফি দেওয়ার জন্য যাত্রীদের অবহিত করছে।

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা