নিজের জীবন বাজি রেখে ছোট ভাইকে বাঁচাতে খাদে ঝাঁপাল দাদা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনা, কী ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এখন সমাজে ভাইয়ে ভাইয়ে বিভেদ, হিংসা দেখা যায়। সম্পত্তির লোভ থেকে শুরু করে নানা বিষয় নিয়ে মন কষাকষি হয়। তার ফলে সংসার ভেঙে যাওয়া থেকে এক ভাই অপর ভাইকে খুন করার মতো ঘটনা আকছার দেখা যায়। সেখানে এবার ঠিক বিপরীত ছবি দেখা গেল। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে ছোট ভাইকে বিপদে পড়তে দেখে বড় ভাই বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। তাও আবার নিজের জীবনকে বাজি রেখে। ভাইয়ে ভাইয়ে যে এমন সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে তা নিয়ে এবার প্রশংসার ঝড় তুলেছেন নেটিজেনরা।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুই ভাই মিলে বাড়ির বাইরে রাস্তায় সাইকেল চালাচ্ছিল। তখনই দেখা যায় ছোট ভাইয়ের সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায়। বড় ভাই এটা দেখে নিজের সাইকেল ফেলে ছোট ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ওই গভীর খাদে। আর সেখান থেকে বাঁচিয়ে আনল নিজের ছোট ভাইকে। এই গোটা ঘটনা এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই দুই ভাই শিশু। দুই নাবালক ভাইয়ের এমন ঘনিষ্ঠ সম্পর্ক এবং একজনের প্রতি আর একজনের টান ভূয়সী প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়।

তারপর ঠিক কী ঘটল?‌ ছোট ভাই সাইকেল যখন চালাচ্ছিল তখন গতি বেশি হয়ে যায়। আর তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গভীর খাদে পড়ে যায়। নিজের ছোট ভাই খাদে পড়ে গিয়েছে দেখে এক মুহূর্ত সময় নষ্ট করেনি বড় ভাই। মুখে কোনও কথা না বলে ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল দাদা। নিজের জীবন বাজি রেখে এভাবে ঝাঁপিয়ে পড়ে ছোট ভাইকে বাঁচানোর ঘটনা খুব একটা দেখা যায় না। তাই এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক সাড়া পড়েছে নেটপাড়ায়। অনেকেই লিখেছেন, এই ভাইয়ে ভাইয়ে মিল যদি বড়দের মধ্যেও দেখা যেত তাহলে বহু সম্পর্ক বেঁচে যেত।

আর কী জানা যাচ্ছে?‌ এখানে শুধু সম্পর্কের টান নয়, তার সঙ্গে দেখা গেল বড় দাদার সাহসও। যেটা প্রশংসিত হয়েছে। নেটাগরিকরা দাদার সাহসের ঘটনা দেখে আপ্লুত। এই ভিডিও দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। এখন গোটা সমাজেই ভাইয়ে ভাইয়ে হিংসা, বিভেদই দেখা যায়। সেখানে এমন ঘটনা বিরল। নিঃস্বার্থভাবে এভাবে ছোট ভাইয়ের প্রতি দাদার দায়িত্ব অনেককে শিক্ষাও দিয়েছে। সাহস, প্রবৃত্তি এবং নিঃশর্ত ভালবাসা সকলের চোখে জল এনে দিয়েছে।

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের