বেলা ১২টায় ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। আজ সোমবারই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। বেলা বারোটায় সাংবাদিক সম্মেলনেই ভোট নির্ঘন্ট ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। নভেম্বরের শেষ সপ্তাহে ভোট অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের ১৭ ডিসেম্বর মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। বাকি চার রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। আজ ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই পাঁচ রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। যে পাঁচ রাজ্যে ভোট নির্ঘন্ট ঘোষণা হতে চলেছে তার মধ্যে রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে গত নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করলেও পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর কুর্সিতে না বসতে পেরে বিদ্রোহ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তার অনুগামীরাও বিজেপিতে যোগ দেওয়ায় কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় বিজেপি। তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। আর মিজোরামে ক্ষমতায় রয়েছে এনডিএ’র জোট সঙ্গী মিজো ন্যাশনাল ফ্রন্ট।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটকে কার্যত  সেমিফাইনাল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইতিমধ্যেই বিজেপি-কংগ্রেস নেতৃত্ব  ৫ রাজ্যের ভোট ঘিরে কোমর কষে আসরে ঝাঁপিয়েছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, ফগ্গন সিং কুলস্তে ও প্রহ্লাদ পটেলের পাশাপাশি বেশ কয়েকজন সাংসদকে ভোটে লড়তে নামিয়েছে।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল