তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে গত মাস দুয়েক ধরেই জল্পনা চলছে। সদ্য সমাপ্ত অগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছিল। যদিও তা জল্পনাই থেকে গিয়েছে। দুই কঠিন শর্ত চাপিয়ে দিল্ল সফর ভেস্তে দিয়েছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস সম্মেলন বসতে চলেছে। ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। সেই আমন্ত্রণে তারেক রহমান কি আদৌ সাড়া দেবেন, তা নিয়ে ফের যখন জোর চর্চা শুরু হয়েছে ঠিক তখনই খালেদা-পুত্রের দিল্লি সফর নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় বিদেশ মন্ত্রকে সাংবাদিক সম্মেলনে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান।’ মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কিনা, সেই প্রশ্নের জবাব অবশ্য এড়িয়ে গিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। গত ৫ অগস্ট শেখ হাসিনাকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের অনুমতি দেওয়ায় দিল্লির উপরে হাড়ে-হাড়ে চটেছিল তারেক রহমান সরকার। লিখিত বিবৃতি দিয়ে ভারত সরকারের ভূমিকার সমালোচনা করেছিল বিদেশ মন্ত্রক। ঢাকাকে নতুন করে না চটাতে নয়াদিল্লিতে শেখ হাসিনার দলের নেতাদের একটি সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আর মোদি সরকারের এমন ভূমিকাতে ঢাকা যে খুশি, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে দেশের কোষাগার শূন্য করে আরও বেশি সংখ্যক বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। গত রবিবার (৩০ অগস্ট) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মারকিন রাষ্ট্রদূত সার্জিও গর নিজের এক্স পোস্টে এ তথ্য জানিয়েছিলেন। এ প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার পথে সরকার। বাংলাদেশকে এই অঞ্চলের অ্যাভিয়েশন হাব করার পরিকল্পনা রয়েছে।’

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ