বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইংল্যান্ড সফরে একের পর এক ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে দেখা গিয়েছে বড়সড় পরিবর্তন। টেস্ট দলে ব্যাপক রদবদলের পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি থেকে  ইস্তফা দিলেন প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক। সূত্রের খবর বরখাস্ত হওয়ার ভয়ে সম্মান বাঁচাতে তিনি পদত্যাগ করেছেন। তবে তাঁর পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। 

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পরই পাকিস্তান ক্রিকেট দলে কার্যত ভূমিকম্প শুরু হয়। তিন ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে থাকা পাকিস্তান তৃতীয় টেস্টের আগে একসঙ্গে সাত ক্রিকেটারকে দল থেকে ছাঁটাই করেছে। সেই তালিকায় রয়েছেন মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আঘা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর এবং খুররম শাহজাদ।   শুধু ক্রিকেটার নয়, কোচিং স্টাফেও হয়েছে বড় পরিবর্তন। সরফরাজ আহমেদকে হেড কোচ এবং উমর গুলকে বোলিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় সাদা বলের দলের কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলে নফকে টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন: মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

তৃতীয় টেস্টের জন্য দলে এসেছে একাধিক নতুন মুখ। পাঁচ জন আনক্যাপড ক্রিকেটারের পাশাপাশি সাইম আয়ুব ও আবদুল্লাহ ফজলকেও দলে নেওয়া হয়েছে। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরাফাত মিনহাস, মহম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মহম্মদ ইমরান রন্ধাওয়া এবং রাজাউল্লাহ। এই পরিস্থিতির মধ্যেই মিসবাহর পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। চলতি বছর মার্চে তাঁকে চার সদস্যের জাতীয় নির্বাচক কমিটিতে নেওয়া হয়েছিল। এর আগে ২০১৯ সালে তিনি একইসঙ্গে পাকিস্তানের হেড কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্বও সামলেছিলেন। পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। লর্ডসের হার  ছিল গত ২০ টেস্টে তাদের ১৫তম পরাজয়। বর্তমানে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার একেবারে নীচে রয়েছে পাকিস্তান। এখন সকলের নজর রয়েছে ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে চলা তৃতীয় টেস্টের দিকে। একদিকে নতুন মুখে সাজানো দল, অন্যদিকে কোচিং স্টাফে পরিবর্তন, এই অবস্থায় পাকিস্তান কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ইংল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ হবে, সেটাই এখন বড় প্রশ্ন। 

 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা